বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ | ২৮ আশ্বিন, ১৪৩৩ | ২ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ২:৫৬:৫১
শিরোনাম
● এনসিপির কেন্দ্রীয় কমিটিতে বড় পরিবর্তন ● বাগাতিপাড়ায় তিন দিনের পুষ্টি প্রশিক্ষণ শুরু ● প্রবাসী তরুণীর সঙ্গে প্রতারণার অভিযোগ, শেরপুরে সংবাদ সম্মেলন ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন শেষ ১১ নভেম্বর ● ১৩ দিন ধরে হাসপাতালে অভিনেত্রী কল্পনা ● সচিব পদমর্যাদা পেলেন তিন নারী কূটনীতিক ● আলিমে ভর্তির সময় বেঁধে দিল মাদ্রাসা বোর্ড ● দুর্গাপূজায় জাবিতে টানা ১০ দিনের ছুটি ● বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস, ৪ বিভাগে বৃষ্টির শঙ্কা ● ৩১ দেশের পাইলট-ক্রুর ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা, বিপাকে এয়ার ফ্রান্স ● এনসিপির কেন্দ্রীয় কমিটিতে বড় পরিবর্তন ● বাগাতিপাড়ায় তিন দিনের পুষ্টি প্রশিক্ষণ শুরু ● প্রবাসী তরুণীর সঙ্গে প্রতারণার অভিযোগ, শেরপুরে সংবাদ সম্মেলন ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন শেষ ১১ নভেম্বর ● ১৩ দিন ধরে হাসপাতালে অভিনেত্রী কল্পনা ● সচিব পদমর্যাদা পেলেন তিন নারী কূটনীতিক ● আলিমে ভর্তির সময় বেঁধে দিল মাদ্রাসা বোর্ড ● দুর্গাপূজায় জাবিতে টানা ১০ দিনের ছুটি ● বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস, ৪ বিভাগে বৃষ্টির শঙ্কা ● ৩১ দেশের পাইলট-ক্রুর ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা, বিপাকে এয়ার ফ্রান্স

ঈদের আগে বাড়লো বৈদেশিক মুদ্রার রিজার্ভ: সুখবর দিলো বাংলাদেশ ব্যাংক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৪ মে, ২০২৬, ১:৩১
শেয়ার: mail
ঈদের আগে বাড়লো বৈদেশিক মুদ্রার রিজার্ভ: সুখবর দিলো বাংলাদেশ ব্যাংক

সংগৃহীত ছবি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে ৩৪.৫৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান শনিবার (২৩ মে) রাতে এ তথ্য জানান।

সর্বশেষ হিসাব অনুযায়ী, ২৩ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪,৫৬৯.৩৮ মিলিয়ন ডলার (প্রায় ৩৪.৫৬ বিলিয়ন ডলার)। এর আগের দিন ২১ মে এই রিজার্ভ ছিল ৩৪,৫৩৯.০৮ মিলিয়ন ডলার, অর্থাৎ সামান্য বৃদ্ধি পেয়েছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ বর্তমানে ২৯,৯১২.৩৯ মিলিয়ন ডলার।

অর্থনীতিবিদদের মতে, বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ গণনা করলে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে প্রকৃত বা নিট রিজার্ভের চিত্র পাওয়া যায়।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বৈদেশিক লেনদেন ও রেমিট্যান্স প্রবাহে স্থিতিশীলতা থাকায় রিজার্ভে এই সামান্য ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৪ মে ২০২৬ | Globe kalprakash.com

ঈদের আগে বাড়লো বৈদেশিক মুদ্রার রিজার্ভ: সুখবর দিলো বাংলাদেশ ব্যাংক

বিস্তারিত কমেন্টে