বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ | ২৫ ভাদ্র, ১৪৩৩ | ২৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১২:৪৮:৩০
শিরোনাম
মলম পার্টি ও ছিনতাইকারী চক্রের নৃশংস হামলায় গুরুতর আহত তেজগাঁও কলেজের শিক্ষক ব্যবসায়ীকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি-যুবদলের ২ নেতা গ্রেপ্তার নেশার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, গ্রেপ্তারের পর কারাগারে এনসিপি নেতা বিজ্ঞান ও প্রযুক্তি সংসদীয় কমিটির সভাপতি হলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, নকশা চূড়ান্ত: সংসদে প্রধানমন্ত্রী বিআরটিএর অনুমতি ছাড়া সড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করলেন মাসুদ সাঈদী ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, রাবি ছাত্র ফেডারেশনের তীব্র নিন্দা ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের গণনাটক ও মতবিনিময় সভা পিরোজপুরে রাজপথের আপসহীন লড়াই ও ত্যাগে আলোচনায় সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা জালিস মাহমুদ মলম পার্টি ও ছিনতাইকারী চক্রের নৃশংস হামলায় গুরুতর আহত তেজগাঁও কলেজের শিক্ষক ব্যবসায়ীকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি-যুবদলের ২ নেতা গ্রেপ্তার নেশার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, গ্রেপ্তারের পর কারাগারে এনসিপি নেতা বিজ্ঞান ও প্রযুক্তি সংসদীয় কমিটির সভাপতি হলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, নকশা চূড়ান্ত: সংসদে প্রধানমন্ত্রী বিআরটিএর অনুমতি ছাড়া সড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করলেন মাসুদ সাঈদী ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, রাবি ছাত্র ফেডারেশনের তীব্র নিন্দা ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের গণনাটক ও মতবিনিময় সভা পিরোজপুরে রাজপথের আপসহীন লড়াই ও ত্যাগে আলোচনায় সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা জালিস মাহমুদ

রামিসা হত্যা মামলার চার্জশিট আজ দাখিল হতে পারে

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ২৪ মে, ২০২৬, ১১:০৩
শেয়ার: mail
রামিসা হত্যা মামলার চার্জশিট আজ দাখিল হতে পারে

রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল হতে পারে আজ। সংগৃহীত ছবি

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার চার্জশিট আজ দাখিল করা হতে পারে। ইতোমধ্যে ডিএনএ পরীক্ষার রিপোর্ট তদন্ত কর্মকর্তার হাতে পৌঁছেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার এসআই অহিদুজ্জামান ভূঁইয়া নিপুণ বলেন, ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া শেষ হয়েছে এবং চার্জশিট প্রস্তুতের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ডিএনএসহ বিভিন্ন ফরেনসিক প্রতিবেদন যাচাই করছেন বলেও জানান তিনি।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ২০ মে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ তার জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযুক্ত কৌশলে শিশু রামিসাকে একটি কক্ষে নিয়ে গিয়ে অপরাধ সংঘটিত করেন। ঘটনার পর তিনি আলামত নষ্টের চেষ্টা করে পালিয়ে যান।

জিজ্ঞাসাবাদে অভিযুক্ত দাবি করেছেন, ঘটনার আগে তিনি ইয়াবা সেবন করেছিলেন। তবে তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্ত ও ভুক্তভোগীর পরিবারের মধ্যে পূর্ব কোনো শত্রুতার তথ্য পাওয়া যায়নি।

ভুক্তভোগীর বাবা আব্দুল হান্নান মোল্লা ২০ মে পল্লবী থানায় মামলা দায়ের করেন। একই দিন পুলিশ অভিযুক্ত ও তার স্ত্রীকে আদালতে হাজির করে তদন্তসংশ্লিষ্ট পৃথক আবেদন জমা দেয়।

এদিকে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানিয়েছেন, ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টসহ সব ফরেনসিক প্রতিবেদন তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৪ মে ২০২৬ | Globe kalprakash.com

রামিসা হত্যা মামলার চার্জশিট আজ দাখিল হতে পারে

বিস্তারিত কমেন্টে