বাংলাদেশ ০১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

বিলাসী গাড়িতে বাড়ছে করের চাপ, অগ্রিম আয়কর ৫ লাখ টাকা করার পরিকল্পনা

বিলাসী গাড়িতে বেশি কর (সংগৃহীত ছবি)

দেশের আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিলাসবহুল গাড়ির ওপর অগ্রিম আয়কর বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। এতে উচ্চমূল্যের গাড়ির মালিকদের করের বোঝা আরও বাড়তে পারে বলে জানা গেছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা যায়, সাড়ে তিন হাজার সিসির বেশি ক্ষমতাসম্পন্ন বিলাসবহুল গাড়ির ক্ষেত্রে বর্তমানে ২ লাখ টাকা অগ্রিম আয়কর দিতে হয়। নতুন বাজেটে এটি বাড়িয়ে ৫ লাখ টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে।

একাধিক বিলাসবহুল গাড়ি থাকলে বর্তমানে ৩ লাখ টাকা কর দিতে হয়, যা বেড়ে ৭ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। একই সঙ্গে রিটার্ন জমার প্রমাণ না থাকলে করের পরিমাণ আরও বাড়বে।

এনবিআর সূত্র জানায়, তিন হাজার সিসির বেশি থেকে বিভিন্ন ক্যাটাগরির গাড়ির করহারও বাড়ানোর প্রস্তাব রয়েছে। এর মধ্যে ২ হাজার থেকে আড়াই হাজার সিসির গাড়ির কর ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ২৫ হাজার টাকা করার পরিকল্পনা রয়েছে। একইভাবে অন্যান্য ধাপেও করহার বাড়তে পারে।

তবে মধ্যবিত্ত শ্রেণির ব্যবহৃত ১৫০০ সিসির নিচের গাড়ির কর অপরিবর্তিত রাখা হচ্ছে বলে জানা গেছে।

বর্তমানে দেশে সাড়ে তিন হাজার সিসির বেশি ক্ষমতাসম্পন্ন গাড়িকে বিলাসবহুল হিসেবে ধরা হয়, যার মধ্যে টয়োটা ল্যান্ড ক্রুজার, বিএমডব্লিউ, মার্সিডিজ-বেঞ্জ, পোরশে ও ল্যান্ড রোভার উল্লেখযোগ্য।

বিআরটিএ ও এনবিআর সূত্রে জানা যায়, দেশে বিপুল সংখ্যক গাড়ি নিবন্ধন ছাড়াই চলাচল করছে এবং কর ফাঁকির অভিযোগও রয়েছে। এনবিআরের হিসাব অনুযায়ী, কয়েক হাজার বিলাসবহুল গাড়ির কর নথি পর্যালোচনায় বড় অঙ্কের রাজস্ব ফাঁকির তথ্য পাওয়া গেছে।

এনবিআর বলছে, কর ফাঁকি রোধ ও রাজস্ব আদায় বাড়াতে নতুন বাজেটে বিলাসী গাড়ির ওপর করহার পুনর্বিন্যাসের উদ্যোগ নেওয়া হচ্ছে।

kalprakash.com/SS 

জনপ্রিয় সংবাদ

বিলাসী গাড়িতে বাড়ছে করের চাপ, অগ্রিম আয়কর ৫ লাখ টাকা করার পরিকল্পনা

প্রকাশিত: ০২:৫৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬