বাংলাদেশ ০২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo যশোরে পুলিশের অভিযানে ৭টি চোরাই মোবাইল উদ্ধার, যুবক গ্রেপ্তার Logo বাগেরহাটে ডিবির অভিযানে ৪০১৫ পিস ইয়াবাসহ ২৬ মামলার আসামি গ্রেপ্তার Logo মেস থেকে পাবিপ্রবির ছাত্রীর মরদেহ উদ্ধার Logo ইউপি চেয়ারম্যানের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা স্থগিত, প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব Logo তালমা নদীতে বাঁধ নির্মাণে রাস্তা সংকোচন: মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ Logo আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ

ছেলের সিনেমা ফ্লপ হওয়ায় মন ভেঙেছে আমির খানের

সংগৃহীত ছবি

বলিউড সুপারস্টার আমির খান সম্প্রতি তার পেশাগত জীবন ও ব্যক্তিগত অনুভূতি নিয়ে খোলামেলা কথা বলেছেন। সিনেমার সাফল্য-ব্যর্থতা তাকে কীভাবে মানসিকভাবে প্রভাবিত করে, সে বিষয়েই তিনি নিজের অভিজ্ঞতা তুলে ধরেন।

তিনি বলেন, কোনো সিনেমা ফ্লপ হলে তার ভেতরে গভীর কষ্ট তৈরি হয়, যা অনেকটা সন্তান হারানোর বেদনার মতো।

সম্প্রতি মুক্তি পাওয়া তার ছেলে জুনেইদ খানের সিনেমা ‘এক দিন’ বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। ছবিটিতে দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করলেও ব্যবসায়িকভাবে এটি পিছিয়ে পড়ে।

ছেলের ক্যারিয়ারের শুরুতেই এমন ব্যর্থতায় আমির খান মানসিকভাবে ভেঙে পড়েন বলে জানান। তিনি আশা করেছিলেন সিনেমাটি দর্শকদের ভালো সাড়া পাবে।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, সিনেমা না চললে সেই কষ্টটা সন্তান হারানোর মতো লাগে। দর্শকের জন্যই সিনেমা তৈরি করা হয়, তাই প্রত্যাশা পূরণ না হলে তা মানসিকভাবে খুব কষ্টদায়ক।

তিনি আরও বলেন, এমন সময় কষ্ট চেপে না রেখে কান্না করলে মন হালকা হয়। কখনও কখনও সিনেমার শুটিং বা প্রথম এডিট দেখার সময়ই বোঝা যায় সেটি সফল হবে কি না।

আমির খান জানান, ব্যর্থতার অভিজ্ঞতা থেকে তিনি নতুনভাবে ভাবতে শিখেছেন এবং ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করেন।

kalprakash.com/SS
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
ছেলের সিনেমা ফ্লপ হওয়ায় মন ভেঙেছে আমির খানের
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

যশোরে পুলিশের অভিযানে ৭টি চোরাই মোবাইল উদ্ধার, যুবক গ্রেপ্তার

ছেলের সিনেমা ফ্লপ হওয়ায় মন ভেঙেছে আমির খানের

প্রকাশিত: ০৭:০৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬