বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ | ১৩ কার্তিক, ১৪৩৩ | ১৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:০৫:৫৪
শিরোনাম
● সৌদি আরবের হয়ে যুদ্ধে নামবে পাকিস্তান? কঠিন কৌশলগত হিসাবের মুখে ইসলামাবাদ ● নভেম্বরের শুরুতেই শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি ● স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তনের পরিকল্পনা সরকারের: স্বাস্থ্যমন্ত্রী ● মধ্যরাতে ইলিশ শিকারে সাগরে নামছেন জেলেরা ● ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রতিমন্ত্রীর ● ধামরাইয়ে ৩ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ● চাটমোহরে কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠিত ● ঠাকুরগাঁও-১ আসনে জাল ভোটের চেষ্টায় আটক ৩ ● চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ● মাসিক কল্যাণ সভায় অফিসারদের কথা শুনে  তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা – সিএমপি কমিশনার ● সৌদি আরবের হয়ে যুদ্ধে নামবে পাকিস্তান? কঠিন কৌশলগত হিসাবের মুখে ইসলামাবাদ ● নভেম্বরের শুরুতেই শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি ● স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তনের পরিকল্পনা সরকারের: স্বাস্থ্যমন্ত্রী ● মধ্যরাতে ইলিশ শিকারে সাগরে নামছেন জেলেরা ● ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রতিমন্ত্রীর ● ধামরাইয়ে ৩ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ● চাটমোহরে কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠিত ● ঠাকুরগাঁও-১ আসনে জাল ভোটের চেষ্টায় আটক ৩ ● চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ● মাসিক কল্যাণ সভায় অফিসারদের কথা শুনে  তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা – সিএমপি কমিশনার

ইসলামিক নাম বদলে ফিরছে পুরনো পরিচয় লাহোরের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ১:১৪
শেয়ার: mail
ইসলামিক নাম বদলে ফিরছে পুরনো পরিচয় লাহোরের

ইসলামমিক নাম বদলে হিন্দু-শিখ-জৈন পরিচয়ে ফিরছে লাহোর (সংগৃহীত ছবি)

দেশভাগের প্রায় আট দশক পর পাকিস্তানের ঐতিহাসিক শহর লাহোরে শুরু হয়েছে পুরনো সাংস্কৃতিক পরিচয় পুনরুদ্ধারের উদ্যোগ। ইসলামীয় নামের পরিবর্তে হিন্দু, শিখ, জৈন ও ঔপনিবেশিক আমলের ঐতিহ্যবাহী নামগুলো আবার ফিরিয়ে আনা হচ্ছে।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের প্রশাসনের এই সিদ্ধান্ত ঘিরে দেশভাগ-পূর্ব লাহোরের বহুসাংস্কৃতিক ইতিহাস নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় প্রশাসনের উদ্যোগে বিভিন্ন এলাকা, সড়ক ও স্থানের পুরনো নাম পুনর্বহাল করা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, ইসলামপুরা এলাকার নাম আবার কৃষ্ণনগর করা হয়েছে। একইভাবে কয়েকটি স্থানের নাম বদলে জৈন মন্দির চক, সন্ত নগরসহ ঐতিহাসিক নাম ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

এছাড়া মুস্তাফাবাদের নাম আবার ধরমপুরা করা হয়েছে বলেও জানা গেছে। লাহোরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাও ধাপে ধাপে তাদের পুরনো পরিচয়ে ফিরে যাচ্ছে।

পাঞ্জাব সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই নাম পুনর্বহালের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। লক্ষ্য হলো লাহোরের ঐতিহাসিক ও বহুত্ববাদী সাংস্কৃতিক পরিচয় পুনরুদ্ধার করা।

স্থানীয় ইতিহাসবিদদের মতে, লাহোর একসময় মুসলিম, হিন্দু, শিখ, খ্রিস্টান ও অন্যান্য সম্প্রদায়ের সহাবস্থানের কেন্দ্র ছিল। দেশভাগের পর বহু স্থানের নাম পরিবর্তন করে ইসলামিক বা জাতীয়তাবাদী পরিচয় দেওয়া হয়।

তবে সরকারি নাম বদলালেও স্থানীয় বাসিন্দারা এখনও অনেক জায়গার পুরনো নাম ব্যবহার করে থাকেন বলে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ কেবল নাম পরিবর্তনের বিষয় নয়, বরং এটি লাহোরের হারিয়ে যাওয়া বহুস্তরীয় ইতিহাস ও সাংস্কৃতিক স্মৃতিকে পুনরুজ্জীবিত করার একটি প্রতীকী প্রচেষ্টা।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২০ মে ২০২৬ | Globe kalprakash.com

ইসলামিক নাম বদলে ফিরছে পুরনো পরিচয় লাহোরের

বিস্তারিত কমেন্টে