রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ | ৯ কার্তিক, ১৪৩৩ | ১৩ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১:১০:৩৫
শিরোনাম
● গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, আহত ২ ● টঙ্গীতে সাদপন্থিদের ইজতেমা বাতিলসহ দুই দাবি হেফাজতের ● শাহজালাল ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে ● প্রাইভেট ব্যাংকে জব সার্কুলার, আবেদন চলবে আরও ৫ দিন ● দুই ইসরায়েলি সেনা নিহত, পশ্চিম তীরে অভিযানের হুমকি নেতানিয়াহুর ● ওসির সঙ্গে বাদানুবাদে মামলা হলে আমাকেই প্রধান আসামি করুন: রুমিন ফারহানা ● প্রেস সচিবের স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরে আটক ছাত্রলীগ নেতা ● মিরসরাই সীমান্তে ৩ ভারতীয় গরু জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা ● ফোন করে ডেকে নিয়ে মোটরসাইকেল ছিনতাই, প্রাইভেটকারসহ গ্রেপ্তার ২ ● পদত্যাগের প্রশ্ন হেসে উড়িয়ে দিলেন ইনফান্তিনো ● গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, আহত ২ ● টঙ্গীতে সাদপন্থিদের ইজতেমা বাতিলসহ দুই দাবি হেফাজতের ● শাহজালাল ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে ● প্রাইভেট ব্যাংকে জব সার্কুলার, আবেদন চলবে আরও ৫ দিন ● দুই ইসরায়েলি সেনা নিহত, পশ্চিম তীরে অভিযানের হুমকি নেতানিয়াহুর ● ওসির সঙ্গে বাদানুবাদে মামলা হলে আমাকেই প্রধান আসামি করুন: রুমিন ফারহানা ● প্রেস সচিবের স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরে আটক ছাত্রলীগ নেতা ● মিরসরাই সীমান্তে ৩ ভারতীয় গরু জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা ● ফোন করে ডেকে নিয়ে মোটরসাইকেল ছিনতাই, প্রাইভেটকারসহ গ্রেপ্তার ২ ● পদত্যাগের প্রশ্ন হেসে উড়িয়ে দিলেন ইনফান্তিনো

নালিতাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ১১:১০
শেয়ার: mail
নালিতাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান প্রার্থী হাজি ফরহাদ হোসেন এর ওপর হামলা ও তার ব্যক্তিগত প্রাইভেটকার ভাঙচুরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় নালিতাবাড়ী থানা এ লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্র ও অভিযোগপত্রে জানা যায়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দরিদ্রদের মাঝে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটির বৈঠকে অংশ নিতে সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে হাজি ফরহাদ হোসেন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যান।

এ সময় সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া একটি পক্ষের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাকে লক্ষ্য করে হামলা চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। হামলায় ফরহাদ হোসেন ও তার সঙ্গে থাকা এক সহযোগী আহত হন।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা তার ব্যবহৃত ব্যক্তিগত গাড়িতেও ভাঙচুর চালায়। পরে স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের ইউনিয়ন পরিষদ কার্যালয়ের একটি কক্ষে আশ্রয় দেন।

খবর পেয়ে বাংলাদেশ পুলিশ এর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় এবং পরিস্থিতি স্বাভাবিক করে।

এ ঘটনায় ফরহাদ হোসেনের পক্ষ থেকে মাসুদ হোসেন তালুকদার সহ কয়েকজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৪–১৫ জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অন্যদিকে অভিযুক্ত পক্ষ দাবি করেছে, রাজনৈতিক পরিচয় ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তাদের ভাষ্য, বৈঠকের আড়ালে উত্তেজনা সৃষ্টি হলে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে।

তবে ফরহাদ হোসেন দাবি করেন, টিসিবি ডিলারশিপ ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার জেরে পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়েছে।

নালিতাবাড়ী থানা এর ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২০ মে ২০২৬ | Globe kalprakash.com

নালিতাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

বিস্তারিত কমেন্টে