মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩ | ১৯ সফর, ১৪৪৮ | সকাল ১০:৫১:০৯

নাটোরের লালপুরে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার

কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১১:৪৭
শেয়ার: mail
নাটোরের লালপুরে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নাটোরের লালপুর উপজেলায় নিখোঁজের একদিন পর সজীব কর্মকার (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) সন্ধ্যায় উপজেলার গোপালপুর পৌরসভার বাহাদীপুর গ্রামে নর্থ বেঙ্গল সুগার মিল উচ্চ বিদ্যালয়ের পেছনে মিলের আবাদি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সজীব কর্মকার বাহাদীপুর গ্রামের শ্রী সখিক কর্মকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুগার মিলের দৈনিক পাহারাদার চান্দের আলী মোবাইল ফোনে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে নিহতের ভাই জয় কর্মকার মরদেহটি শনাক্ত করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৭ মে দুপুর আনুমানিক ৩টার দিকে খাবার খেয়ে বাড়ি থেকে বের হন সজীব কর্মকার। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের দাবি, এর আগেও তিনি দুইবার বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মঙ্গলবার (১৯ মে) ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

kalprakash.com/SAS

ট্যাগসমূহ: নাটোর লালপুর

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward