রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ | ২১ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১০:৫১:৩৮
শিরোনাম
ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে আবাসিক মাদ্রাসা, শিশুদের নিরাপত্তার দায় কার? মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কে এই সারা খলিফা? চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল, ভোট হবে ধাপে ধাপে: ইসি আনোয়ারুল ফ্যাটি লিভার কি সন্তান ধারণে প্রভাব ফেলে? জেনে নিন চিকিৎসকদের পরামর্শ যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের সাময়িক আশ্রয় দিতে সম্মত দক্ষিণ আমেরিকার দেশ গায়ানা ডেঙ্গু বিস্তার রোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের কচুয়ায় একই পরিবারের ৩ জনকে হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৩ নড়াইলে ৬ মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার বাদশার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ইশা রিখী রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণ পৌনে দেড় লাখ কোটি টাকা, শীর্ষে জনতা: অর্থমন্ত্রী ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে আবাসিক মাদ্রাসা, শিশুদের নিরাপত্তার দায় কার? মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কে এই সারা খলিফা? চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল, ভোট হবে ধাপে ধাপে: ইসি আনোয়ারুল ফ্যাটি লিভার কি সন্তান ধারণে প্রভাব ফেলে? জেনে নিন চিকিৎসকদের পরামর্শ যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের সাময়িক আশ্রয় দিতে সম্মত দক্ষিণ আমেরিকার দেশ গায়ানা ডেঙ্গু বিস্তার রোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের কচুয়ায় একই পরিবারের ৩ জনকে হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৩ নড়াইলে ৬ মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার বাদশার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ইশা রিখী রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণ পৌনে দেড় লাখ কোটি টাকা, শীর্ষে জনতা: অর্থমন্ত্রী

চার বছর ব্ল্যাকমেইল ও যৌন নির্যাতনের অভিযোগে দুই বোনের আত্মহত্যা, রাজস্থানে তীব্র উত্তেজনা

কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ১:১২
শেয়ার: mail
চার বছর ব্ল্যাকমেইল ও যৌন নির্যাতনের অভিযোগে দুই বোনের আত্মহত্যা, রাজস্থানে তীব্র উত্তেজনা

সংগৃহীত ছবি

ভারতের রাজস্থান রাজ্যের যোধপুর জেলায় ব্ল্যাকমেইল ও গণধর্ষণের অভিযোগে বিচার না পেয়ে দুই বোনের আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনাটি ঘিরে পুরো এলাকায় ব্যাপক ক্ষোভ ও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে একটি ডিজিটাল সেবা কেন্দ্রের এক কর্মীর বিরুদ্ধে বড় বোনের আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ও যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, সেই ভিডিও ব্যবহার করে দীর্ঘ সময় ধরে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয় এবং অর্থও আদায় করা হয়।

পরবর্তীতে বড় বোন নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন। এরপর ছোট বোন ওই ঘটনায় মামলা দায়ের করেন এবং দ্রুত বিচার ও গ্রেপ্তারের দাবি জানান। তবে অভিযোগ রয়েছে, মামলা চলমান থাকা অবস্থায়ও অভিযুক্তরা হুমকি ও চাপ অব্যাহত রাখে।

ঘটনার এক পর্যায়ে ছোট বোনও প্রতিবাদ জানাতে গিয়ে আত্মহত্যার পথ বেছে নেন বলে স্থানীয় সূত্রে দাবি করা হচ্ছে। দুই বোনের মৃত্যুর পর যোধপুরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয় জনগণ ও সম্প্রদায়ের সদস্যরা বিচার দাবিতে বিক্ষোভে নামেন।

পরিবার ও স্থানীয়দের অভিযোগ, পুলিশের নিষ্ক্রিয়তা ও সময়মতো ব্যবস্থা না নেওয়ার কারণে এই ট্র্যাজেডি ঘটেছে। তারা দ্রুত সব অভিযুক্তকে গ্রেপ্তার এবং দায়িত্বে অবহেলাকারী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান চলছে। পাশাপাশি বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানানো হয়েছে।

সূত্র: জি নিউজ

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৮ মে ২০২৬ | Globe kalprakash.com

চার বছর ব্ল্যাকমেইল ও যৌন নির্যাতনের অভিযোগে দুই বোনের আত্মহত্যা, রাজস্থানে তীব্র উত্তেজনা

বিস্তারিত কমেন্টে