মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:৫০:১৯
শিরোনাম
বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: তথ্য উপদেষ্টা বাস-লঞ্চ ভাড়া বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ একটি কিডনি নিয়েই খেলেছেন জাতীয় দলের ফাহিম দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি: লামিনে ইয়ামাল সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন ওসি মনিরুল পোশাক রপ্তানিতে মোংলা বন্দর ব্যবহারে বিকেএমইএর সঙ্গে বৈঠক গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: তথ্য উপদেষ্টা বাস-লঞ্চ ভাড়া বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ একটি কিডনি নিয়েই খেলেছেন জাতীয় দলের ফাহিম দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি: লামিনে ইয়ামাল সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন ওসি মনিরুল পোশাক রপ্তানিতে মোংলা বন্দর ব্যবহারে বিকেএমইএর সঙ্গে বৈঠক গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ

হামে শিশুমৃত্যুর দায় এড়াতে পারে না অন্তর্বর্তী সরকার

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ১৭ মে, ২০২৬, ১০:৪২
শেয়ার: mail
হামে শিশুমৃত্যুর দায় এড়াতে পারে না অন্তর্বর্তী সরকার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তী সরকার ও স্বাস্থ্য প্রশাসনের দায় এড়ানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের সাধারণ সম্পাদক ডা. এম এইচ ফারূকী।

গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত ‘হামে শিশুমৃত্যু : জনস্বাস্থ্য সংকট ও উত্তরণের পথ’ শীর্ষক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম। এ সময় হাম পরিস্থিতি মোকাবিলায় ১৫ দফা দাবি তুলে ধরা হয়।

ডা. ফারূকী বলেন, শিশুদের হামের টিকা ও ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় মৃত্যুঝুঁকি বেড়েছে। হামের জটিলতা প্রতিরোধে ভিটামিন ‘এ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আগে সরকারি কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সি শিশুদের প্রতি ছয় মাস অন্তর ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হলেও অন্তর্বর্তী সরকারের সময়ে সেই কার্যক্রম বন্ধ হয়ে যায়।

তিনি অভিযোগ করেন, প্রধান উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের দায়িত্বশীলদের এ মৃত্যুর দায় এড়ানোর সুযোগ নেই।

ডা. ফারূকী বলেন, বাংলাদেশে সাধারণত ৯ মাস থেকে ৫ বছর বয়সি শিশুরা হামে বেশি আক্রান্ত হয়। সময়মতো টিকা দেওয়া হলে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশে কমে যায় এবং আক্রান্ত হলেও রোগ গুরুতর আকার ধারণ করে না। তাঁর মতে, বর্তমান সংকটের মূল কারণ টিকা কার্যক্রমে ঘাটতি।

তিনি আরও বলেন, টিকা ক্রয় ও মজুতে সরকারের ব্যর্থতার কারণেই পরিস্থিতি ভয়াবহ হয়েছে। চতুর্থ ধাপের স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর প্রোগ্রাম ২০২৪ সালের জুনে শেষ হওয়ার পর ডিসেম্বরের পর থেকে টিকা খাতে অর্থ ছাড় বন্ধ হয়ে যায়। এতে টিকা সংগ্রহ ও সংরক্ষণে বড় ধরনের সংকট তৈরি হয়।

সংবাদ সম্মেলনে তিনি জানান, পঞ্চম ধাপের স্বাস্থ্য কর্মসূচির প্রস্তুতি চললেও সরকার বিকল্প ব্যবস্থা ছাড়াই আগের কার্যক্রম বাতিল করে নতুন দুই বছরের কর্মসূচি নেয়। ফলে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে।

তিনি আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে স্বাস্থ্য খাতে বিশেষ গুরুত্ব দেওয়ার দাবি জানান।

সংগঠনের ১৫ দফা দাবির মধ্যে রয়েছে—শতভাগ শিশুকে টিকার আওতায় আনা, নিয়মিত ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ, হাম আক্রান্ত শিশুদের সরকারি খরচে চিকিৎসা নিশ্চিত করা, গাফিলতির জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা, সরকারি হাসপাতালে ‘হাম কর্নার’ চালু, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ, প্রান্তিক পরিবারের শিশুদের বিনামূল্যে চিকিৎসা, দেশীয়ভাবে টিকা উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, কমিউনিটি ক্লিনিক ও উপজেলা পর্যায়ে জনস্বাস্থ্যসেবা জোরদার এবং স্বাস্থ্য খাতে বাজেটের ১৫ শতাংশ ও জিডিপির ৫ শতাংশ বরাদ্দ নিশ্চিত করা।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৭ মে ২০২৬ | Globe kalprakash.com

হামে শিশুমৃত্যুর দায় এড়াতে পারে না অন্তর্বর্তী সরকার

বিস্তারিত কমেন্টে