বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৬:২১:১০
শিরোনাম
● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক

বেলারুশকে ব্যবহার করে ন্যাটোতে হামলার ছক রাশিয়ার: জেলেনস্কি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৩:২৯
শেয়ার: mail
বেলারুশকে ব্যবহার করে ন্যাটোতে হামলার ছক রাশিয়ার: জেলেনস্কি

সংগৃহীত ছবি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া বেলারুশকে ব্যবহার করে ইউক্রেনের উত্তরাঞ্চল কিংবা ন্যাটোভুক্ত দেশগুলোর বিরুদ্ধে নতুন হামলার পরিকল্পনা করছে।

সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জেলেনস্কি বলেন, ইউক্রেন রাশিয়ার এমন তৎপরতার তথ্য সংগ্রহ করছে এবং বেলারুশকে যুদ্ধে আরও গভীরভাবে জড়ানোর প্রচেষ্টা লক্ষ্য করছে।

তার দাবি, রাশিয়া নতুন সামরিক অভিযানে অংশ নিতে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো-কে রাজি করানোর চেষ্টা চালাচ্ছে।

জেলেনস্কি আরও বলেন, বেলারুশের দক্ষিণ ও উত্তরাঞ্চলকে কেন্দ্র করে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা বিবেচনা করছে মস্কো। সম্ভাব্য লক্ষ্য হতে পারে ইউক্রেনের চেরনিহিভ ও কিয়েভ অঞ্চল, কিংবা সরাসরি কোনো ন্যাটো সদস্য রাষ্ট্র।

বেলারুশের সীমান্তবর্তী ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে পোল্যান্ড, লিথুয়ানিয়া এবং লাতভিয়া।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত রাশিয়া বা বেলারুশ আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

২০২২ সালে ইউক্রেনে রুশ আগ্রাসনের সময় বেলারুশ নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দিয়েছিল। যদিও সরাসরি বেলারুশের সেনাবাহিনী যুদ্ধে অংশ নেয়নি। এরপর থেকে মিনস্ক রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনেও সম্মতি দিয়েছে।

জেলেনস্কি জানান, সম্ভাব্য হামলার আশঙ্কায় ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীকে পাল্টা পরিকল্পনা প্রস্তুত করতে এবং উত্তরাঞ্চলের প্রতিরক্ষা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: রয়টারস

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৬ মে ২০২৬ | Globe kalprakash.com

বেলারুশকে ব্যবহার করে ন্যাটোতে হামলার ছক রাশিয়ার: জেলেনস্কি

বিস্তারিত কমেন্টে