রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ | ২১ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:১৬:৪৪
শিরোনাম
ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে আবাসিক মাদ্রাসা, শিশুদের নিরাপত্তার দায় কার? মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কে এই সারা খলিফা? চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল, ভোট হবে ধাপে ধাপে: ইসি আনোয়ারুল ফ্যাটি লিভার কি সন্তান ধারণে প্রভাব ফেলে? জেনে নিন চিকিৎসকদের পরামর্শ যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের সাময়িক আশ্রয় দিতে সম্মত দক্ষিণ আমেরিকার দেশ গায়ানা ডেঙ্গু বিস্তার রোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের কচুয়ায় একই পরিবারের ৩ জনকে হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৩ নড়াইলে ৬ মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার বাদশার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ইশা রিখী রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণ পৌনে দেড় লাখ কোটি টাকা, শীর্ষে জনতা: অর্থমন্ত্রী ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে আবাসিক মাদ্রাসা, শিশুদের নিরাপত্তার দায় কার? মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কে এই সারা খলিফা? চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল, ভোট হবে ধাপে ধাপে: ইসি আনোয়ারুল ফ্যাটি লিভার কি সন্তান ধারণে প্রভাব ফেলে? জেনে নিন চিকিৎসকদের পরামর্শ যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের সাময়িক আশ্রয় দিতে সম্মত দক্ষিণ আমেরিকার দেশ গায়ানা ডেঙ্গু বিস্তার রোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের কচুয়ায় একই পরিবারের ৩ জনকে হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৩ নড়াইলে ৬ মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার বাদশার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ইশা রিখী রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণ পৌনে দেড় লাখ কোটি টাকা, শীর্ষে জনতা: অর্থমন্ত্রী

স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ, দম্পতির ওপর হামলা

কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১২:৪২
শেয়ার: mail
স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ, দম্পতির ওপর হামলা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বাগেরহাটের চিতলমারী উপজেলার চর শৈলদাহ এলাকায় বসতভিটার জমি নিয়ে বিরোধের জেরে এক গৃহবধূ ও তার স্বামীর ওপর হামলার অভিযোগ উঠেছে আপন ভাইদের বিরুদ্ধে। এ ঘটনায় আহত দম্পতি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, চর শৈলদাহ গ্রামের বাসিন্দা মোসা. ফিরোজা বেগম দীর্ঘ প্রায় ১৮ বছর আগে ক্রয়কৃত জমিতে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। ওই জমি নিয়ে তার ভাই মো. হাবি শেখ ও মো. মনির শেখের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও সমাধান হয়নি বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগীর অভিযোগ, গত ১৩ মে বিকেল ৪টার দিকে পূর্ববিরোধের জেরে অভিযুক্তরা তাদের বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এ সময় ফিরোজা বেগম ও তার স্বামী মো. কবির শেখ প্রতিবাদ করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে হামলা চালান।

অভিযোগে বলা হয়, মো. মনির শেখ ইট দিয়ে কবির শেখের মাথা ও মুখে আঘাত করে গুরুতর জখম করেন। স্বামীকে রক্ষা করতে গেলে ফিরোজা বেগমকেও মারধর করা হয়। পরে অন্য অভিযুক্তরাও হামলায় অংশ নেয় বলে অভিযোগ রয়েছে।

এ সময় ফিরোজা বেগমের গলায় থাকা প্রায় ৮ আনি ওজনের একটি স্বর্ণের চেইন এবং কবির শেখের কাছে থাকা ধান বিক্রির ৫০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে ফিরোজা বেগম প্রাথমিক চিকিৎসা নেন এবং তার স্বামীকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় চিতলমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৫ মে ২০২৬ | Globe kalprakash.com

স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ, দম্পতির ওপর হামলা

বিস্তারিত কমেন্টে