বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ | ১১ ভাদ্র, ১৪৩৩ | ১৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:৩৭:১৯

ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৬:৫৫
শেয়ার: mail
ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস ২৫ মে সোমবার থেকে ৩১ মে রোববার পর্যন্ত বন্ধ থাকবে। তবে এর আগে ২৩ মে শনিবার ও ২৪ মে রোববার অফিস খোলা থাকবে।

এছাড়া জরুরি সেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং সংশ্লিষ্ট জরুরি কার্যক্রম এই ছুটির আওতার বাইরে থাকবে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, হাসপাতাল, চিকিৎসাসেবা এবং চিকিৎসা সরঞ্জাম পরিবহনসহ স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট সব কার্যক্রম চালু থাকবে। ব্যাংকিং কার্যক্রমের বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট আলাদা নির্দেশনা দেবে।

এছাড়া বেসরকারি শিল্প প্রতিষ্ঠান ও কল-কারখানার ক্ষেত্রে শ্রম আইন অনুযায়ী ছুটি ও কার্যক্রম পরিচালনার বিষয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলেও জানানো হয়েছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ | Globe kalprakash.com

ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

বিস্তারিত কমেন্টে