বাংলাদেশ ০৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
শিরোনামঃ
Logo ঈদকে সামনে রেখে জাল নোট ছাপানোর প্রস্তুতি, আটক ৩ Logo ‎পাবিপ্রবিতে ক্যারিয়ার ক্লাবের ক্রাক দ্যা স্কলারশিপ  সেমিনার অনুষ্ঠিত Logo মাউস ট্র্যাকিং সফটওয়্যারের বিরুদ্ধে প্রতিবাদ মেটার কর্মীদের Logo সিনিয়র অফিসার পদে নিয়োগ দেবে বিকাশ Logo ভাতা ও বিমাসহ ব্রাক-এ সিনিয়র মিডওয়াইফ পদে চাকরির সুযোগ Logo উদ্ভাবনী প্রযুক্তিতে সাফল্যের স্বীকৃতি, ইজার সাদেককে স্কুলের শুভেচ্ছা Logo ওমানে গ্যাস বিস্ফোরণে চট্টগ্রামের একই পরিবারের ৪ ভাই নিহত Logo বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় Logo পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু জবাইয়ে কড়াকড়ি, জারি নতুন বিধিনিষেধ

বাংলাদেশে জ্বালানি সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রের

সংগৃহীত ছবি

বাংলাদেশে নিযুক্ত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও অবকাঠামোগত চাহিদা পূরণে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় জ্বালানি কোম্পানিগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

বুধবার (১৩ মে) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রদূত বাংলাদেশের জ্বালানি খাতে চলমান অংশীদারিত্ব নিয়ে আলোচনা করতে শেভরন -এর প্রেসিডেন্ট হাভিয়ের লা রোজার সঙ্গে বৈঠক করেন। শেভরন বর্তমানে বাংলাদেশের প্রায় ৬০ শতাংশ প্রাকৃতিক গ্যাস সরবরাহ করে, যা দেশজুড়ে আবাসিক, শিল্প ও বিদ্যুৎ খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এছাড়া তিনি এক্সেলারেট এনার্জি-এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভেন কোবোসের সঙ্গেও বৈঠক করেন। আলোচনায় এলএনজি ও জ্বালানি অবকাঠামো সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণের বিষয় উঠে আসে।

আলোচনার মূল লক্ষ্য ছিল পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আরও পরিচ্ছন্ন ও নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা।

ক্রিস্টেনসেন সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত সিলেক্টইউএসএ ইনভেস্টমেন্ট-এ বাংলাদেশি ২৫ জন ব্যবসায়ী নেতার একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

এদিকে মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ সম্প্রতি বাংলাদেশ সফর করে সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতা, বিভিন্ন কোম্পানি ও শ্রমিক সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন। তিনি বাজার প্রবেশাধিকার উন্নয়ন, বিনিয়োগ বাধা দূরীকরণ এবং বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন।

উভয় পক্ষ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের উপায় নিয়েও আলোচনা করেছে।

kalprakash.com/SS
জনপ্রিয় সংবাদ

ঈদকে সামনে রেখে জাল নোট ছাপানোর প্রস্তুতি, আটক ৩

বাংলাদেশে জ্বালানি সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রের

প্রকাশিত: ০১:২৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬