শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ | ৩০ আশ্বিন, ১৪৩৩ | ৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:৪৮:১২
শিরোনাম
● ১৫ ঘণ্টা পর দুই পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ ● জাপানে রেকর্ড ৪২ লাখ বিদেশির বসবাস ● নিউজিল্যান্ডে ৭০ শতাংশ বাংলাদেশি শিক্ষার্থীর ভিসা প্রত্যাখ্যান ● দুর্গাপূজায় হিলি বন্দরে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি ● ব্যতিক্রমী সাজে ফারিয়া ● ফোন হারালে বিপদমুক্ত থাকতে তাৎক্ষণিক যা করবেন ● শনিবার খোলা দেশের সব ব্যাংক ● দুর্গাপূজায় ২৭২৭ মণ্ডপের নিরাপত্তায় বিজিবি ● মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা ● অস্ত্রোপচারের পর বাড়ি ফিরলেন নুসরত ● ১৫ ঘণ্টা পর দুই পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ ● জাপানে রেকর্ড ৪২ লাখ বিদেশির বসবাস ● নিউজিল্যান্ডে ৭০ শতাংশ বাংলাদেশি শিক্ষার্থীর ভিসা প্রত্যাখ্যান ● দুর্গাপূজায় হিলি বন্দরে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি ● ব্যতিক্রমী সাজে ফারিয়া ● ফোন হারালে বিপদমুক্ত থাকতে তাৎক্ষণিক যা করবেন ● শনিবার খোলা দেশের সব ব্যাংক ● দুর্গাপূজায় ২৭২৭ মণ্ডপের নিরাপত্তায় বিজিবি ● মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা ● অস্ত্রোপচারের পর বাড়ি ফিরলেন নুসরত

ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে দেশের পোশাক কারখানার পূর্ণ তথ্য

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৬:৩৫
শেয়ার: mail
ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে দেশের পোশাক কারখানার পূর্ণ তথ্য

বাংলাদেশের তৈরি পোশাকশিল্পকে আরও স্বচ্ছ, প্রযুক্তিনির্ভর এবং বৈশ্বিকভাবে দৃশ্যমান করতে আন্তর্জাতিক সংস্থা ওপেন সাপ্লাই হাব–এর সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

রবিবার (১০ মে) অনলাইনে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। বিজিএমইএ’র পক্ষে ভিদিয়া অমৃত খান এবং ওপেন সাপ্লাই হাবের পক্ষে হান্নাহ লেনেট চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় বাংলাদেশের পোশাক কারখানাগুলোর অবস্থান, উৎপাদন সক্ষমতা এবং পণ্যের তথ্য একটি ওপেন-সোর্স বৈশ্বিক ডিজিটাল প্ল্যাটফরমে যুক্ত করা হবে। এর মাধ্যমে আন্তর্জাতিক ব্র্যান্ড, রিটেইলার ও ক্রেতারা সহজেই কারখানাগুলোর তথ্য যাচাই করতে পারবেন।

এ উদ্যোগের অন্যতম প্রধান দিক হলো সদস্য কারখানাগুলোর ডিজিটাল ম্যাপিং। প্রতিটি কারখানাকে একটি ইউনিভার্সাল ওএস আইডি দেওয়া হবে, যা বৈশ্বিক সাপ্লাই চেইনে তাদের সুনির্দিষ্টভাবে শনাক্ত করতে সাহায্য করবে।

এছাড়া কারখানা মালিক ও ব্যবস্থাপকদের জন্য প্রশিক্ষণ ও অনলাইন কর্মশালার আয়োজন করা হবে, যাতে তারা ডিজিটাল প্রোফাইল ব্যবস্থাপনায় দক্ষতা অর্জন করতে পারেন। একই তথ্য বারবার জমা দেওয়ার ঝামেলা কমাতে বিভিন্ন প্ল্যাটফরমের মধ্যে তথ্য আদান-প্রদানও সহজ করা হবে।

অনুষ্ঠানে ওপেন সাপ্লাই হাবের প্রতিনিধি হান্নাহ লেনেট বলেন, এই অংশীদারত্ব বাংলাদেশের পোশাক কারখানাগুলোকে আন্তর্জাতিক বাজারে আরও দৃশ্যমান করবে এবং সামাজিক ও পরিবেশগত অগ্রগতির তথ্য বিশ্বে তুলে ধরতে সাহায্য করবে।

বিজিএমইএ’র সহসভাপতি ভিদিয়া অমৃত খান বলেন, ইউরোপসহ বৈশ্বিক বাজারে টেকসই ও যাচাইযোগ্য তথ্যের চাহিদা বাড়ছে। এই উদ্যোগ বাংলাদেশের পোশাকশিল্পকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে।

বিশেষজ্ঞদের মতে, এই ডিজিটাল উদ্যোগ বাংলাদেশের তৈরি পোশাক খাতকে একটি আধুনিক, স্বচ্ছ এবং দায়িত্বশীল সরবরাহকারী হিসেবে আন্তর্জাতিক বাজারে আরও প্রতিষ্ঠিত করবে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১১ মে ২০২৬ | Globe kalprakash.com

ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে দেশের পোশাক কারখানার পূর্ণ তথ্য

বিস্তারিত কমেন্টে