মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৭:৩৮:৪১
শিরোনাম
রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ

পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনকে সংবর্ধনা

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ১২:০১
শেয়ার: mail
পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনকে সংবর্ধনা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পিরোজপুর প্রেসক্লাবের আজীবন সদস্য ও সাবেক সভাপতি এবং পিরোজপুর জেলা পরিষদের বর্তমান প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন মহোদয়কে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করেছে পিরোজপুর প্রেসক্লাব।

আজ রবিবার (১০ মে) বিকেলে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই বিশেষ সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রেসক্লাবের বর্তমান কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত থেকে অধ্যক্ষ আলমগীর হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন।

বক্তারা বলেন, অধ্যক্ষ আলমগীর হোসেন পিরোজপুর প্রেসক্লাবের একজন অভিভাবক। সাংবাদিকতা ও সামাজিক ক্ষেত্রে তার বর্ণাঢ্য পদচারণা আমাদের জন্য অনুপ্রেরণার। বর্তমানে জেলা পরিষদের প্রশাসক হিসেবে তার সুদক্ষ নেতৃত্বে পিরোজপুর জেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান হবে বলে সাংবাদিক সমাজ আশাবাদ ব্যক্ত করেন।

সংবর্ধনার জবাবে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “পিরোজপুর প্রেসক্লাব আমার দীর্ঘদিনের কর্মস্থল এবং আবেগের জায়গা। জেলা পরিষদের প্রশাসক হিসেবে পিরোজপুরের সার্বিক উন্নয়নে আমি সবসময় সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা প্রত্যাশা করি। এই সংবর্ধনা আমাকে আরও জনকল্যাণমূলক কাজ করতে উৎসাহিত করবে।”

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে পিরোজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১১ মে ২০২৬ | Globe kalprakash.com

পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনকে সংবর্ধনা

বিস্তারিত কমেন্টে