বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ | ২০ কার্তিক, ১৪৩৩ | ২৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:৪৮:১৮
শিরোনাম
● নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে সিআরসিসি চেয়ারম্যানের বৈঠক, অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা বাড়ানোর আলোচনা ● বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ৭৪% বিষণ্নতায় ভুগছেন ● অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, শিক্ষকসহ ৬ স্কুলছাত্রী উদ্ধার ● যুবকের মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন তিন দিন ● রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা পূরণ হয়নি, আরও একটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান ● দেবিদ্বারে জট খুলল ছাত্রদল নিয়ে রহস্যজনক পোস্টের : নতুন কমিটি গঠনের ঘোষণা জেলা সদস্য সচিবের ● তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত ● বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২, অভিভাবকের জিম্মায় ১৩ কিশোর ● কুবিতে চালু হচ্ছে নতুন দুই বিভাগ, বিবেচনায় আরও একটি ● ইবির নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতির বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ● নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে সিআরসিসি চেয়ারম্যানের বৈঠক, অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা বাড়ানোর আলোচনা ● বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ৭৪% বিষণ্নতায় ভুগছেন ● অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, শিক্ষকসহ ৬ স্কুলছাত্রী উদ্ধার ● যুবকের মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন তিন দিন ● রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা পূরণ হয়নি, আরও একটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান ● দেবিদ্বারে জট খুলল ছাত্রদল নিয়ে রহস্যজনক পোস্টের : নতুন কমিটি গঠনের ঘোষণা জেলা সদস্য সচিবের ● তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত ● বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২, অভিভাবকের জিম্মায় ১৩ কিশোর ● কুবিতে চালু হচ্ছে নতুন দুই বিভাগ, বিবেচনায় আরও একটি ● ইবির নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতির বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ আখ্যা, পদ হারালেন ডিটিসিএর নির্বাহী পরিচালক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৩:২১
শেয়ার: mail
প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ আখ্যা, পদ হারালেন ডিটিসিএর নির্বাহী পরিচালক

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক স্লোগান ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’কে হাদিসের সঙ্গে তুলনা করে মন্তব্য করায় ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব জেতী প্রু।

এর আগে গত ১ নভেম্বর ঢাকার ছয়টি রুটে ‘এক রুট, এক কোম্পানি’ উদ্যোগের আওতায় পরীক্ষামূলক বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মসিউর রহমান। এ সময় প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করেন তিনি।

বক্তব্যে মসিউর রহমান বলেন, প্রধানমন্ত্রীর স্লোগানটিকে হাদিস বললে অনেকে মনে করতে পারেন, তিনি পরবর্তী পদায়নের আশায় প্রধানমন্ত্রীকে খুশি করার চেষ্টা করছেন। তবে তাঁর মতে, স্লোগানটি একটি শাশ্বত বাণী।

তিনি আরও বলেন, আমার আগে আমরা, সবার আগে দেশ—এ কথা কে অস্বীকার করতে পারবেন? স্বার্থপর ও দেশপ্রেমহীন ব্যক্তি ছাড়া কেউ এ কথার বিরোধিতা করতে পারেন না। আমাকে বাদ দিয়ে আমরা সবাই মিলে থাকব, আর সবার আগে থাকবে দেশ। এরপর ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এটি হাদিস, হাদিস। এটি শাশ্বত বাণী।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৪ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ আখ্যা, পদ হারালেন ডিটিসিএর নির্বাহী পরিচালক

বিস্তারিত কমেন্টে