বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ | ১৩ কার্তিক, ১৪৩৩ | ১৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১:১৮:৪৬
শিরোনাম
● মাত্র ৩ বছর বয়সে কোরআনের ৩০ পারা মুখস্থ করল ফারিহ ● ভোটার এলাকা পরিবর্তনের আবেদনের সময় বাড়াল নির্বাচন কমিশন ● বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা দলিল স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণের প্রতিশ্রুতি ● বৃহস্পতিবার টানা সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ● সাইবার হয়রানির অভিযোগে তানজিন তিশাকে আইনি নোটিশ ● মিঠাপুকুরে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ ● মিঠাপুকুরে লগি-বৈঠার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ● রাবির ১১টি আবাসিক হলে ডিপ ফ্রিজ প্রদান করল সম্মিলিত শিক্ষার্থী জোট ● বাঘাইছড়িতে নানা কর্মসূচিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ● জিপিএর দৌড় নয়, বুঝে শেখার আহ্বান আবু সাঈদ খানের ● মাত্র ৩ বছর বয়সে কোরআনের ৩০ পারা মুখস্থ করল ফারিহ ● ভোটার এলাকা পরিবর্তনের আবেদনের সময় বাড়াল নির্বাচন কমিশন ● বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা দলিল স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণের প্রতিশ্রুতি ● বৃহস্পতিবার টানা সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ● সাইবার হয়রানির অভিযোগে তানজিন তিশাকে আইনি নোটিশ ● মিঠাপুকুরে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ ● মিঠাপুকুরে লগি-বৈঠার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ● রাবির ১১টি আবাসিক হলে ডিপ ফ্রিজ প্রদান করল সম্মিলিত শিক্ষার্থী জোট ● বাঘাইছড়িতে নানা কর্মসূচিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ● জিপিএর দৌড় নয়, বুঝে শেখার আহ্বান আবু সাঈদ খানের

শেরপুরে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

পুলক রায়, শেরপুর প্রতিনিধি
পুলক রায়, শেরপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১১:০৩
শেয়ার: mail
শেরপুরে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

শেরপুরের নালিতাবাড়ীতে ১৩ বছর বয়সী ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশীর জামাতার বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে গত ২৪ অক্টোবর রাতে নালিতাবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত বিপুল চন্দ্র দাস (৩২) এক সন্তানের জনক। তিনি পশ্চিম কাপাশিয়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন। প্রায় দুই বছর ধরে সেখানে থাকায় বাদীর পরিবারের সঙ্গে তাঁর পরিচয় ছিল। শিশুটি তাঁকে দুলাভাই বলে সম্বোধন করত।

শিশুটির বাবা-মা জীবিকার প্রয়োজনে ঢাকায় অবস্থান করছিলেন। এ সময় স্কুলপড়ুয়া মেয়েটি বাড়িতে একা ছিল বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত ১৪ অক্টোবর দুপুর ১২টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে বিপুল চন্দ্র দাস শিশুটিকে ধর্ষণ করেন। বিষয়টি অন্য কাউকে জানালে ক্ষতি করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে বলা হয়েছে।

পরে দুর্গাপূজার ছুটিতে বাবা-মা বাড়িতে ফিরে আসেন। এ সময় মেয়ের আচরণে পরিবর্তন ও কান্নাকাটি দেখে তাঁরা বিষয়টি জানতে পারেন। মেয়ের কাছ থেকে ঘটনা শোনার পর পরিবারটি মানসিকভাবে ভেঙে পড়ে বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে ততক্ষণে অভিযুক্ত বিপুল চন্দ্র দাস সেখান থেকে চলে যান বলে জানা গেছে। পরে শিশুটির বাবা থানায় মামলা করেন। গত ২৫ অক্টোবর শেরপুর সদর হাসপাতালে ভুক্তভোগী শিশুর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) অনল কুমার দত্ত বলেন, এ ঘটনায় থানায় ধর্ষণের মামলা হয়েছে। ভুক্তভোগীর জবানবন্দি নেওয়া হয়েছে এবং ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

শেরপুরে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

বিস্তারিত কমেন্টে