সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ | ১০ কার্তিক, ১৪৩৩ | ১৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:৫৭:০০
শিরোনাম
● ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বিপাকে পড়তে পারে যেসব এলাকার মানুষ ● উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতে বিএসি’কে আরও ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির ● সব গাড়ির মালিক-চালকদের জন্য বিআরটিএর জরুরি নির্দেশনা ● ইউরোপে গ্যাসের দাম ২০২২-এর পর সর্বোচ্চ ● ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি হলো ৫০ হাজার টাকায় ● পাবনার ঈশ্বরদীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু ● নোয়াখালীতে সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত ● জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে জোর প্রধানমন্ত্রীর ● পুলিশ সদস্যদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সিএমপির সভা ● মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান ● ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বিপাকে পড়তে পারে যেসব এলাকার মানুষ ● উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতে বিএসি’কে আরও ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির ● সব গাড়ির মালিক-চালকদের জন্য বিআরটিএর জরুরি নির্দেশনা ● ইউরোপে গ্যাসের দাম ২০২২-এর পর সর্বোচ্চ ● ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি হলো ৫০ হাজার টাকায় ● পাবনার ঈশ্বরদীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু ● নোয়াখালীতে সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত ● জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে জোর প্রধানমন্ত্রীর ● পুলিশ সদস্যদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সিএমপির সভা ● মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান

সেন্টমার্টিনে রাতে থাকা নিয়ে নতুন সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১২:৩১
শেয়ার: mail
সেন্টমার্টিনে রাতে থাকা নিয়ে নতুন সিদ্ধান্ত

নীল সমুদ্রের বুকে ছোট্ট এক দ্বীপ সেন্টমার্টিন। দেশের একমাত্র এই প্রবাল দ্বীপ আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে। পর্যটকদের সংখ্যা বাড়ানোর পাশাপাশি দ্বীপটিতে রাত্রিযাপনের নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) সেন্টমার্টিনে পর্যটক গমনসংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত প্রতিদিন ২ হাজারের পরিবর্তে সাড়ে ৩ হাজার পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন।

এ বিষয়ে সি ক্রুজ মালিক সমিতির সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, ‘সেন্টমার্টিনের দ্বীপবাসী এবং পর্যটন-সংশ্লিষ্টদের যে চাওয়া ছিল, এটি তার বাস্তব প্রতিফলন। এ জন্য আমি প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সার্বিক সহযোগিতা কামনা করছি।’

কয়েক বছর ধরেই সেন্টমার্টিনে চলাচলে বেশ কিছু বিধিনিষেধ ছিল। এতে বিপাকে পড়েছিলেন স্থানীয়রা। নতুন সিদ্ধান্তে তাঁরা খুশি।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, দ্বীপের মানুষ সবাই অপেক্ষায় আছেন কখন সেন্টমার্টিন খুলবে। ব্যবসা-বাণিজ্য শুরুর আশায় অনেকেই প্রস্তুতি নিয়ে রেখেছেন। অল্পস্বল্প যেসব কাজ বাকি ছিল, সেগুলো শেষ করা হয়েছে। রেস্টুরেন্ট মালিকেরাও প্রস্তুতি সম্পন্ন করে রেখেছেন। তবে সেন্টমার্টিন রক্ষায় পর্যটকদের সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন পরিবেশকর্মীরা।

এর আগে ২০২৪ সালের অক্টোবরে সেন্টমার্টিনের প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দ্বীপটিতে পর্যটকদের ভ্রমণে ১২টি নির্দেশনা জারি করেছিল বিগত অন্তর্বর্তী সরকার। ওই সময় রাতে থাকা নিয়েও বিধিনিষেধ দেওয়া হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

সেন্টমার্টিনে রাতে থাকা নিয়ে নতুন সিদ্ধান্ত

বিস্তারিত কমেন্টে