সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ | ১০ কার্তিক, ১৪৩৩ | ১৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:৫৬:২১
শিরোনাম
● ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বিপাকে পড়তে পারে যেসব এলাকার মানুষ ● উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতে বিএসি’কে আরও ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির ● সব গাড়ির মালিক-চালকদের জন্য বিআরটিএর জরুরি নির্দেশনা ● ইউরোপে গ্যাসের দাম ২০২২-এর পর সর্বোচ্চ ● ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি হলো ৫০ হাজার টাকায় ● পাবনার ঈশ্বরদীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু ● নোয়াখালীতে সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত ● জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে জোর প্রধানমন্ত্রীর ● পুলিশ সদস্যদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সিএমপির সভা ● মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান ● ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বিপাকে পড়তে পারে যেসব এলাকার মানুষ ● উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতে বিএসি’কে আরও ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির ● সব গাড়ির মালিক-চালকদের জন্য বিআরটিএর জরুরি নির্দেশনা ● ইউরোপে গ্যাসের দাম ২০২২-এর পর সর্বোচ্চ ● ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি হলো ৫০ হাজার টাকায় ● পাবনার ঈশ্বরদীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু ● নোয়াখালীতে সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত ● জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে জোর প্রধানমন্ত্রীর ● পুলিশ সদস্যদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সিএমপির সভা ● মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান

ব্রাজিলে হাড্ডাহাড্ডি লড়াইয়ে লুলার জয়, হারলেন বলসোনারো

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৭:১৮
শেয়ার: mail
ব্রাজিলে হাড্ডাহাড্ডি লড়াইয়ে লুলার জয়, হারলেন বলসোনারো

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের রানঅফে (দ্বিতীয় দফা ভোট) অল্প ব্যবধানে জয় পেয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ও ফিলিস্তিনপন্থি নেতা লুলা দ্য সিলভা। এর মধ্য দিয়ে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। অন্যদিকে, তাঁর প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারো সামান্য ব্যবধানে পরাজিত হয়েছেন।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সময় সোমবার (২৬ অক্টোবর) ভোর সোয়া ৬টার দিকে ব্রাজিলের নির্বাচন কমিশন জানায়, দেশটিতে ৯৯ শতাংশ ব্যালট গণনা সম্পন্ন হয়েছে। গণনা করা ভোটের মধ্যে লুলা পেয়েছেন ৫১ দশমিক ৭৫ শতাংশ। আর ফ্লাভিও বলসোনারো পেয়েছেন ৪৮ দশমিক ২৫ শতাংশ ভোট। ফলে দুই প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে।

আলজাজিরা আরও জানায়, ভোটের ব্যবধান খুব কম হওয়ায় দুই শিবিরেই চরম উৎকণ্ঠা দেখা দিয়েছিল। চূড়ান্ত ফলের জন্য দুই পক্ষকেই অপেক্ষা করতে হয়।

ফ্লাভিও বলসোনারোর বাবা জেয়ার বলসোনারো ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট ছিলেন। তাঁকে পরাজিত করে এর আগে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন বামপন্থি নেতা লুলা দ্য সিলভা।

প্রতিবেদন অনুযায়ী, জেয়ার বলসোনারোর বিরুদ্ধে সামরিক বাহিনীকে ব্যবহার করে অভ্যুত্থানের চেষ্টা এবং লুলার কাছে ক্ষমতা হস্তান্তরে গড়িমসির অভিযোগ ওঠে। পরে বিভিন্ন আইনি জটিলতার কারণে তিনি আর নির্বাচনে অংশ নিতে পারেননি। তাঁর পরিবর্তে ছেলে ও সিনেটর ফ্লাভিও বলসোনারো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে শেষ পর্যন্ত তিনিও পরাজিত হন।

গত ৪ অক্টোবর ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট অনুষ্ঠিত হয়। কিন্তু কোনো প্রার্থী এককভাবে ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় নির্বাচন গড়ায় রানঅফে। নিয়ম অনুযায়ী, প্রথম দফায় সর্বোচ্চ ও দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থী দ্বিতীয় দফায় প্রতিদ্বন্দ্বিতা করেন।

প্রথম দফার নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে এগিয়ে ছিলেন ফ্লাভিও বলসোনারো। লুলা ছিলেন দ্বিতীয় অবস্থানে। তবে দ্বিতীয় দফার ভোটে ফ্লাভিওকে হারিয়ে জয় নিশ্চিত করেন লুলা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৮৮ সালের পর এবারই প্রথম ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে এমন ঘটনা ঘটেছে, যেখানে প্রথম দফায় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থী রানঅফে গিয়ে পরাজিত হয়েছেন।

সূত্র: বিবিসি, আলজাজিরা, রয়টার্স।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ব্রাজিলে হাড্ডাহাড্ডি লড়াইয়ে লুলার জয়, হারলেন বলসোনারো

বিস্তারিত কমেন্টে