সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ | ১০ কার্তিক, ১৪৩৩ | ১৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১২:২০:১৭
শিরোনাম
● অবক্ষয়ের চোরাবালি ও আমাদের সমাজ ● বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ● ২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ ● গিয়ারে ত্রুটি: হোন্ডার ৯৪ বাইক প্রত্যাহারের ঘোষণা সৌদির ● অন্যের নামে জমি রেকর্ড হলে নিজের নামে করবেন যেভাবে ● ফের চালু হচ্ছে সেন্টমার্টিন, পর্যটকদের দিতে হবে এবার পরিবেশ ফি ● বিভিন্ন মাদরাসায় সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে যা বললেন আজহারী ● হুথি হামলায় বন্ধ হওয়ার পর ফের ফ্লাইট চালু করতে প্রস্তুত রিয়াদ বিমানবন্দর ● ক্যাথলিক গির্জায় যৌন নিপীড়ন: ১৩০০ ভুক্তভোগীকে ৮০ কোটি ডলারের বেশি ক্ষতিপূরণ ● ৫৩ বছরেও যেভাবে নিজেকে ফিট রাখেন মালাইকা ● অবক্ষয়ের চোরাবালি ও আমাদের সমাজ ● বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ● ২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ ● গিয়ারে ত্রুটি: হোন্ডার ৯৪ বাইক প্রত্যাহারের ঘোষণা সৌদির ● অন্যের নামে জমি রেকর্ড হলে নিজের নামে করবেন যেভাবে ● ফের চালু হচ্ছে সেন্টমার্টিন, পর্যটকদের দিতে হবে এবার পরিবেশ ফি ● বিভিন্ন মাদরাসায় সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে যা বললেন আজহারী ● হুথি হামলায় বন্ধ হওয়ার পর ফের ফ্লাইট চালু করতে প্রস্তুত রিয়াদ বিমানবন্দর ● ক্যাথলিক গির্জায় যৌন নিপীড়ন: ১৩০০ ভুক্তভোগীকে ৮০ কোটি ডলারের বেশি ক্ষতিপূরণ ● ৫৩ বছরেও যেভাবে নিজেকে ফিট রাখেন মালাইকা

ইমাম-আলেমদের জন্য রক্ত দিতেও দ্বিধা নেই: ধর্মমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৫:৫৪
শেয়ার: mail
ইমাম-আলেমদের জন্য রক্ত দিতেও দ্বিধা নেই: ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, ইসলামের ধারক-বাহক ইমাম ও আলেমদের জন্য রক্ত দিতে হলেও পিছপা হবেন না তিনি।

শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, এ দেশের ইমাম-আলেম, কওমি ওলামায়ে কেরাম যাঁরা আছেন, যাঁরা ইসলামের ধারক-বাহক, তাঁদের জন্য যদি গায়ের রক্ত দিতে হয়, তবে রক্ত দেব, দ্বিধা করব না ইনশাআল্লাহ।

অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাদ্রাসায় যৌন নিপীড়ন ও অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার কঠোর পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।

ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে কেউ যাতে উসকানি দিতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

একই সঙ্গে জুমার খুতবায় মাদক, সন্ত্রাস ও অন্যান্য সামাজিক অপরাধের বিরুদ্ধে জোরালো বক্তব্য দিতে ইমামদের প্রতি আহ্বান জানান তিনি। সমাজে ইমামদের গ্রহণযোগ্যতার কথা উল্লেখ করে এসব অপরাধ প্রতিরোধে তাঁদের ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেন মন্ত্রী।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির নেতারা ইমামদের বেতন-ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ইমাম-আলেমদের জন্য রক্ত দিতেও দ্বিধা নেই: ধর্মমন্ত্রী

বিস্তারিত কমেন্টে