শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ | ২১ কার্তিক, ১৪৩৩ | ২৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৪৭:০৬
শিরোনাম
● মধ্যরাতে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, নীলক্ষেতে কালো কাপড়ে প্রতিবাদ ● সিলেট টেস্টে ৬ উইকেট, রেকর্ড গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ ● বগুড়ায় পুলিশের ওপর হাম’লা চালিয়ে আসামি ছিন’তাই, আট’ক ৪ ● নাটোরের নলডাঙ্গায় বটগাছের মাথায় আটকে পড়া কিশোরকে উদ্ধার করল ফায়ার সার্ভিস ● নাটোরের নলডাঙ্গায় বটগাছের মাথায় আটকে পড়া কিশোরকে উদ্ধার করল ফায়ার সার্ভিস ● মানবপাচারের গডফাদারদেরও আইনের আওতায় আনতে হবে: গোলাম পরওয়ার ● যশোরের শার্শায় ধানক্ষেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার ● বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসার আবেদন প্রক্রিয়া সহজ করল হাইকমিশন ● কুবিতে প্রথমবারের মতো জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত ● স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি: নাহিদ ইসলাম ● মধ্যরাতে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, নীলক্ষেতে কালো কাপড়ে প্রতিবাদ ● সিলেট টেস্টে ৬ উইকেট, রেকর্ড গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ ● বগুড়ায় পুলিশের ওপর হাম’লা চালিয়ে আসামি ছিন’তাই, আট’ক ৪ ● নাটোরের নলডাঙ্গায় বটগাছের মাথায় আটকে পড়া কিশোরকে উদ্ধার করল ফায়ার সার্ভিস ● নাটোরের নলডাঙ্গায় বটগাছের মাথায় আটকে পড়া কিশোরকে উদ্ধার করল ফায়ার সার্ভিস ● মানবপাচারের গডফাদারদেরও আইনের আওতায় আনতে হবে: গোলাম পরওয়ার ● যশোরের শার্শায় ধানক্ষেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার ● বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসার আবেদন প্রক্রিয়া সহজ করল হাইকমিশন ● কুবিতে প্রথমবারের মতো জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত ● স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি: নাহিদ ইসলাম

সেলফ-ড্রাইভিং মোডে থাকা টেসলার ধাক্কায় বৃদ্ধ নিহত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ২:১৬
শেয়ার: mail
সেলফ-ড্রাইভিং মোডে থাকা টেসলার ধাক্কায় বৃদ্ধ নিহত

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ‘ফুল সেলফ-ড্রাইভিং’ মোডে থাকা একটি টেসলা গাড়ির ধাক্কায় ৭১ বছর বয়সী এক পথচারী নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় গাড়িটি ঘণ্টায় প্রায় ১১২ কিলোমিটার গতিতে চলছিল বলে জানা গেছে। পরে রাস্তায় পড়ে থাকা ওই বৃদ্ধকে আরেকটি গাড়িও চাপা দিয়ে চলে যায়।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার মধ্যরাতে ক্যালিফোর্নিয়ার ভালেহো এলাকায় ইন্টারস্টেট ৮০ মহাসড়কের একটি ইন্টারচেঞ্জের কাছে এ দুর্ঘটনা ঘটে। টেসলা গাড়িটির চালক দাবি করেছেন, দুর্ঘটনার সময় গাড়িটি স্বয়ংক্রিয় ড্রাইভিং অ্যাসিস্ট্যান্স মোডে ছিল।

ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোলের তথ্য অনুযায়ী, গাড়িটি চালাচ্ছিলেন সান ফ্রান্সিসকোর ২৬ বছর বয়সী এক বাসিন্দা। মহাসড়কের ডান পাশ থেকে সেন্ট্রাল ডিভাইডারের দিকে হাঁটার সময় ওই বৃদ্ধ গাড়িটির সামনে চলে আসেন।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর বৃদ্ধ রাস্তায় পড়ে থাকলে আরেকটি গাড়ি তাঁকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয় সময় রাত ২টা ৩৪ মিনিটের দিকে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছায়। তবে দ্বিতীয় গাড়িটির চালক সেখানে থেমেছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোলের বিবৃতিতে বলা হয়, ভিডিওতে দেখা গেছে, পথচারীকে বাঁচাতে টেসলা গাড়িটি বাঁ দিকে মোড় নেওয়ার চেষ্টা করে এবং ব্রেক করা হয়। এরপরও গাড়িটির সামনের ডান পাশের অংশ পথচারীকে আঘাত করে।

ক্যালিফোর্নিয়ার আইন অনুযায়ী, গাড়িতে স্বয়ংক্রিয় ড্রাইভিং অ্যাসিস্ট্যান্স ব্যবস্থা চালু থাকলেও নিরাপদে গাড়ি পরিচালনার দায়িত্ব চালকের ওপরই বর্তায়।

টেসলার ড্রাইভার-অ্যাসিস্ট্যান্স ব্যবস্থা ব্যবহারের সময় দুর্ঘটনার ঘটনা আগেও ঘটেছে। গত জুনে টেক্সাসের কেটি এলাকায় একটি টেসলা মডেল ৩ গাড়ি ৭৬ বছর বয়সী মার্থা আভিলার বাড়ির দেয়াল ভেঙে ভেতরে ঢুকে তাঁকে আঘাত করে। পরে হাসপাতালে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন মাইকেল বাটলার। গাড়িটি হ্যারিস কাউন্টিতে একটি বাড়ির ভেতরে ঢুকে পড়ে। তদন্তকারীরা চালকের মধ্যে মদ্যপান বা নেশাগ্রস্ত থাকার লক্ষণ পাননি বলে জানানো হয়।

টেসলার অটোমেটেড ড্রাইভিং-সহায়ক ফিচারগুলো নিয়ে বিভিন্ন সময়ে নিরাপত্তা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রতিষ্ঠানটির নির্দেশনায় চালকদের স্টিয়ারিং হুইলে হাত রাখা এবং যেকোনো সময় গাড়ির নিয়ন্ত্রণ নেওয়ার জন্য প্রস্তুত থাকার কথা বলা হয়েছে।

সূত্র: এনডিটিভি ও নিউইয়র্ক পোস্ট

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

সেলফ-ড্রাইভিং মোডে থাকা টেসলার ধাক্কায় বৃদ্ধ নিহত

বিস্তারিত কমেন্টে