সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ | ১০ কার্তিক, ১৪৩৩ | ১৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১২:২০:০৫
শিরোনাম
● অবক্ষয়ের চোরাবালি ও আমাদের সমাজ ● বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ● ২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ ● গিয়ারে ত্রুটি: হোন্ডার ৯৪ বাইক প্রত্যাহারের ঘোষণা সৌদির ● অন্যের নামে জমি রেকর্ড হলে নিজের নামে করবেন যেভাবে ● ফের চালু হচ্ছে সেন্টমার্টিন, পর্যটকদের দিতে হবে এবার পরিবেশ ফি ● বিভিন্ন মাদরাসায় সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে যা বললেন আজহারী ● হুথি হামলায় বন্ধ হওয়ার পর ফের ফ্লাইট চালু করতে প্রস্তুত রিয়াদ বিমানবন্দর ● ক্যাথলিক গির্জায় যৌন নিপীড়ন: ১৩০০ ভুক্তভোগীকে ৮০ কোটি ডলারের বেশি ক্ষতিপূরণ ● ৫৩ বছরেও যেভাবে নিজেকে ফিট রাখেন মালাইকা ● অবক্ষয়ের চোরাবালি ও আমাদের সমাজ ● বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ● ২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ ● গিয়ারে ত্রুটি: হোন্ডার ৯৪ বাইক প্রত্যাহারের ঘোষণা সৌদির ● অন্যের নামে জমি রেকর্ড হলে নিজের নামে করবেন যেভাবে ● ফের চালু হচ্ছে সেন্টমার্টিন, পর্যটকদের দিতে হবে এবার পরিবেশ ফি ● বিভিন্ন মাদরাসায় সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে যা বললেন আজহারী ● হুথি হামলায় বন্ধ হওয়ার পর ফের ফ্লাইট চালু করতে প্রস্তুত রিয়াদ বিমানবন্দর ● ক্যাথলিক গির্জায় যৌন নিপীড়ন: ১৩০০ ভুক্তভোগীকে ৮০ কোটি ডলারের বেশি ক্ষতিপূরণ ● ৫৩ বছরেও যেভাবে নিজেকে ফিট রাখেন মালাইকা

কোরআনের ব্যাখ্যায় হাদিসের ভূমিকা ও গুরুত্ব

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৩:০২
শেয়ার: mail
কোরআনের ব্যাখ্যায় হাদিসের ভূমিকা ও গুরুত্ব

মহান আল্লাহ তাআলা মানবজাতির জন্য কোরআন অবতীর্ণ করেছেন জ্ঞান, প্রজ্ঞা ও হেদায়েতের উৎস হিসেবে। পবিত্র কোরআনের বাণী ও বিধান মানুষকে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব অর্পণ করেছেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর। নবুয়তের ২৩ বছরে তিনি নিজের কথা, কাজ ও নির্দেশনার মাধ্যমে কোরআনের আয়াতের অর্থ, মর্ম ও বাস্তব প্রয়োগ তুলে ধরেছেন। এ কারণেই ইসলামে কোরআন বোঝার ক্ষেত্রে হাদিসের গুরুত্ব অপরিসীম।

আল্লাহ তাআলা বলেন, ‘আমি তোমার প্রতি কোরআন অবতীর্ণ করেছি, মানুষকে সুস্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, যা তাদের প্রতি অবতীর্ণ করা হয়েছিল, যাতে তারা চিন্তা করে।’ (সুরা নাহল, আয়াত: ৪৪)

যেভাবে কোরআনের ব্যাখ্যা দেয় হাদিস

পবিত্র কোরআনের বিধান ও আয়াতের তাৎপর্য বুঝতে হাদিস বিভিন্নভাবে সহায়তা করে। এর কয়েকটি গুরুত্বপূর্ণ দিক হলো—

১. দ্বিধা ও সংশয় দূর করা

কোরআনের কোনো আয়াতের অর্থ বুঝতে সংশয় তৈরি হলে হাদিস তার ব্যাখ্যা দেয়। যেমন, সুরা ইনশিকাকের অষ্টম আয়াতে সহজ হিসাবের কথা বলা হয়েছে। এ বিষয়ে আয়েশা (রা.) প্রশ্ন করলে মহানবী (সা.) ব্যাখ্যা করেন, হিসাব পেশ করা আর পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব নেওয়া এক বিষয় নয়। যার হিসাব কঠোরভাবে নেওয়া হবে, তার পরিণতি হবে কঠিন। (সহিহ বুখারি, হাদিস: ১০৩)

২. ব্যাপক অর্থকে নির্দিষ্ট করা

কখনো কোরআনের কোনো বক্তব্যের ব্যাপক অর্থ হাদিসের মাধ্যমে নির্দিষ্ট হয়। সুরা আনআমের ৮২ নম্বর আয়াতে ঈমানের সঙ্গে জুলুমকে যুক্ত করা হয়েছে। সাহাবিরা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হলে মহানবী (সা.) ব্যাখ্যা করেন, এখানে জুলুম বলতে শিরক বোঝানো হয়েছে। তিনি সুরা লুকমানের ১৩ নম্বর আয়াতের মাধ্যমে বিষয়টি স্পষ্ট করেন। (সহিহ বুখারি)

৩. শর্তহীন বিধানের সীমা নির্ধারণ

কোরআনে উত্তরাধিকার বণ্টনের আয়াতে ঋণ পরিশোধ ও অসিয়ত পূরণের কথা উল্লেখ রয়েছে। হাদিসের মাধ্যমে অসিয়তের সীমা নির্ধারিত হয়েছে। সাআদ ইবনে আবি ওয়াক্কাস (রা.)-কে মহানবী (সা.) সম্পদের এক-তৃতীয়াংশ পর্যন্ত অসিয়ত করার অনুমতি দেন এবং জানান, এক-তৃতীয়াংশও যথেষ্ট। (সহিহ বুখারি, হাদিস: ৫৬৫৯)

৪. সংক্ষিপ্ত বিধানের বিস্তারিত বিবরণ দেওয়া

কোরআনে নামাজ প্রতিষ্ঠা ও জাকাত আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু নামাজের সময়, রাকাতসংখ্যা ও আদায়ের পদ্ধতির বিস্তারিত বিবরণ হাদিসে পাওয়া যায়। মহানবী (সা.)-এর কথা ও কাজের মাধ্যমে মুসলমানরা নামাজের নিয়মকানুন শিখেছেন।

৫. বিধানের প্রয়োগ ও পরিধি স্পষ্ট করা

সুরা বাকারার ২৮৩ নম্বর আয়াতে সফরকালে বন্ধক গ্রহণের প্রসঙ্গ এসেছে। কিন্তু হাদিসে বর্ণিত আছে, মহানবী (সা.) মদিনায় অবস্থানকালেও এক ইহুদির কাছ থেকে খাদ্যসামগ্রী গ্রহণের বিনিময়ে নিজের বর্ম বন্ধক রেখেছিলেন। এ ঘটনা থেকে বোঝা যায়, বন্ধক লেনদেন শুধু সফরের মধ্যে সীমাবদ্ধ নয়। (সহিহ বুখারি)

৬. অস্পষ্ট বক্তব্যের ব্যাখ্যা দেওয়া

সুরা বাকারার ২৩৮ নম্বর আয়াতে মধ্যবর্তী নামাজের প্রতি বিশেষ যত্নবান হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাদিসের বর্ণনায় মধ্যবর্তী নামাজ হিসেবে আসরের নামাজের কথা উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে আয়াতের নির্দিষ্ট তাৎপর্য স্পষ্ট হয়। (সুনানে নাসায়ি, হাদিস: ৪৭২)

৭. গুরুত্বপূর্ণ শব্দের মর্ম তুলে ধরা

সুরা আনফালের ৬০ নম্বর আয়াতে শত্রুর মোকাবিলায় যথাসাধ্য শক্তি প্রস্তুত রাখার নির্দেশ রয়েছে। মহানবী (সা.) এই আয়াতের ব্যাখ্যায় তির নিক্ষেপের দক্ষতার কথা উল্লেখ করেছেন। এর মাধ্যমে আয়াতে ব্যবহৃত ‘শক্তি’ শব্দের একটি গুরুত্বপূর্ণ দিক স্পষ্ট হয়েছে। (সহিহ মুসলিম, হাদিস: ১৯১৭)

৮. বিধানের পরিবর্তন ও রহিতকরণ ব্যাখ্যা করা

ইসলামের প্রাথমিক যুগে কোনো কোনো বিধান পরবর্তী সময়ে পরিবর্তিত বা রহিত হয়েছে। সুরা বাকারার ১৮০ নম্বর আয়াতে মা-বাবা ও আত্মীয়স্বজনের জন্য অসিয়তের কথা বলা হয়েছে। পরবর্তী বিধান ব্যাখ্যা করতে মহানবী (সা.) বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক হকদারকে তার হক প্রদান করেছেন। সুতরাং ওয়ারিশের জন্য কোনো অসিয়ত নেই।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ২৮৭০)

কোরআন ও হাদিসের জ্ঞান অর্জনের গুরুত্ব

পবিত্র কোরআন ইসলামের মূল গ্রন্থ এবং হাদিস মহানবী (সা.)-এর শিক্ষা, নির্দেশনা ও জীবনাচরণের গুরুত্বপূর্ণ দলিল। কোরআনের বিধান যথাযথভাবে বুঝতে এবং ইসলামের শিক্ষা জীবনে বাস্তবায়ন করতে উভয়ের জ্ঞান অর্জন প্রয়োজন। তাই নির্ভরযোগ্য তাফসির ও বিশুদ্ধ হাদিসের আলোকে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ।

মহান আল্লাহ আমাদের সবাইকে কোরআন ও হাদিসের সঠিক মর্ম অনুধাবন এবং সে অনুযায়ী জীবন পরিচালনার তাওফিক দান করুন। আমিন।

 

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

কোরআনের ব্যাখ্যায় হাদিসের ভূমিকা ও গুরুত্ব

বিস্তারিত কমেন্টে