শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ | ১ কার্তিক, ১৪৩৩ | ৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:৫৩:২৮
শিরোনাম
● ভারতে তীর্থযাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৮ ● সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ স্থান পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ● ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ● পাবনায় দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ● কাচের টুকরা দিয়ে টাকার কারসাজি! শার্শায় প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৩ ● চাটমোহরের এসিল্যান্ড ফয়সাল মাহমুদকে ফের বদলি ● শারদীয় দুর্গাপূজায় শ্রীমঙ্গল সেক্টরের ২৩৭ মণ্ডপে বিজিবির কড়া নিরাপত্তা, মোতায়েন ৩৪ প্লাটুন ● শাহ আমানত বিমানবন্দর নিয়ে ঐতিহাসিক উদ্যোগ সরকারের ● আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনালে বিশৃঙ্খলা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ যবিপ্রবির ● নিজের আপত্তিকর ভিডিও প্রকাশ নিয়ে লাইভে মুখ খুললেন পরীমনি ● ভারতে তীর্থযাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৮ ● সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ স্থান পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ● ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ● পাবনায় দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ● কাচের টুকরা দিয়ে টাকার কারসাজি! শার্শায় প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৩ ● চাটমোহরের এসিল্যান্ড ফয়সাল মাহমুদকে ফের বদলি ● শারদীয় দুর্গাপূজায় শ্রীমঙ্গল সেক্টরের ২৩৭ মণ্ডপে বিজিবির কড়া নিরাপত্তা, মোতায়েন ৩৪ প্লাটুন ● শাহ আমানত বিমানবন্দর নিয়ে ঐতিহাসিক উদ্যোগ সরকারের ● আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনালে বিশৃঙ্খলা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ যবিপ্রবির ● নিজের আপত্তিকর ভিডিও প্রকাশ নিয়ে লাইভে মুখ খুললেন পরীমনি

ধর্মীয় অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: শেখ রবিউল আলম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৭:২৬
শেয়ার: mail
ধর্মীয় অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: শেখ রবিউল আলম

 

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এমপি।

তিনি বলেছেন, ধর্মীয় অধিকার কারও করুণা বা অনুগ্রহের বিষয় নয়; এটি প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। সব মানুষের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার মাধ্যমে একটি সম্প্রীতিপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে।

শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র মাঠে ধানমন্ডি সর্বজনীন পূজা উদযাপন কমিটির আয়োজনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের পরিচয় সবার আগে বাংলাদেশি। ধর্ম, বর্ণ কিংবা গোত্রের ভিত্তিতে বিভাজনের কোনো সুযোগ নেই। সব ধর্মের মানুষের অধিকার শুধু স্বীকার করলেই হবে না, তা বাস্তবেও নিশ্চিত করতে হবে। প্রত্যেক নাগরিক যেন স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারেন, রাষ্ট্রকে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে।

ধর্মের রাজনৈতিক ব্যবহার প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, ধর্ম মানুষের আধ্যাত্মিক চর্চা ও স্রষ্টার সান্নিধ্য লাভের মাধ্যম। ধর্মীয় অনুভূতিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দল নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করবে, তা কাম্য নয়। ধর্মীয় চর্চার পরিবেশ হতে হবে স্বাধীন, নিরাপদ ও সবার জন্য উন্মুক্ত।

দুর্গাপূজায় যাতায়াত ও নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপনের বিষয়ে মন্ত্রী বলেন, আন্তমন্ত্রণালয়ের সিদ্ধান্তের ভিত্তিতে দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি বাড়ানো হয়েছে। উৎসবকালীন মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখা, সড়কনিরাপত্তা নিশ্চিত করা, যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং বিদ্যুৎ ও অন্যান্য প্রয়োজনীয় সেবা সচল রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর সমন্বয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি বলেন, দুর্গাপূজার সময় ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যাতায়াত এবং ঢাকায় ফেরার ক্ষেত্রে যাত্রীদের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। উৎসবের নিরাপত্তা ও সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, দুর্গাপূজা উদ্‌যাপনে সরকারি বরাদ্দ বাড়ানো হয়েছে। প্রত্যেক ধর্মের মানুষ যেন স্বাধীনভাবে তাঁদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে বিষয়ে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।

স্থায়ী পূজামণ্ডপ নির্মাণে জমি বরাদ্দের উদ্যোগ

নিজ নির্বাচনী এলাকার সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে শেখ রবিউল আলম বলেন, জনপ্রতিনিধি হিসেবে এলাকার সব নাগরিকের ন্যায্য অধিকার রক্ষা করা তাঁর দায়িত্ব। জনগণের ভোট ও আস্থা তাঁর কাছে গুরুত্বপূর্ণ আমানত। কোনো নাগরিকের যৌক্তিক সমস্যা বা অধিকারসংক্রান্ত বিষয় তাঁর নজরে এলে তা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

এলাকায় একটি স্থায়ী পূজামণ্ডপ নির্মাণের জন্য সরকারি জমি বরাদ্দের দাবির বিষয়ে মন্ত্রী বলেন, উপযুক্ত সরকারি জমি রয়েছে কি না, তা চিহ্নিত করে প্রস্তাবটির সম্ভাব্যতা যাচাই করা হবে। সংশ্লিষ্ট স্থানে সরকারের অন্য কোনো পরিকল্পনা না থাকলে ছোট পরিসরে হলেও স্থায়ী পূজামণ্ডপ নির্মাণের জন্য জমি বরাদ্দের বিষয়টি বিবেচনা করা হবে।

তিনি বলেন, প্রতিবছর অস্থায়ীভাবে পূজামণ্ডপ স্থাপন করতে গিয়ে আয়োজকদের যে ভোগান্তির মুখোমুখি হতে হয়, তার স্থায়ী সমাধান প্রয়োজন। ধর্মীয় চর্চার সুবিধার্থে একটি স্থায়ী ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে তিনি সহযোগিতার আশ্বাস দেন।

সবশেষে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহাবস্থান ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, একটি শান্তিপূর্ণ, বৈষম্যহীন ও সম্প্রীতিময় বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ধর্মীয় অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: শেখ রবিউল আলম

বিস্তারিত কমেন্টে