সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ | ৩ কার্তিক, ১৪৩৩ | ৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:৫৬:২১
শিরোনাম
● গণমাধ্যম গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ: রাষ্ট্রপতি ● জাপানে চাকরির সুযোগ বাংলাদেশিদের ● সাবেক স্ত্রীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা হিরো আলমের ● সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি পেলে জানাবে সরকার ● মাদক ও বাল্যবিয়ের কুফল তুলে ধরে নাটোরে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত ● পঞ্চগড়ে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা ● প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরে নিরাপত্তা জোরদার, সিএমপির ব্রিফিং প্যারেড ● নোয়াখালীতে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সনাতন ধর্মাবলম্বীদের আর্থিক সহায়তা জেলা পরিষদের ● অস্ত্র বের করার কারণ জানালেন ইশরাক ● গাজায় খাদ্যসংকটে ভুগছে ১৪ লাখ ফিলিস্তিনি: ডাব্লিওএফপি ● গণমাধ্যম গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ: রাষ্ট্রপতি ● জাপানে চাকরির সুযোগ বাংলাদেশিদের ● সাবেক স্ত্রীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা হিরো আলমের ● সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি পেলে জানাবে সরকার ● মাদক ও বাল্যবিয়ের কুফল তুলে ধরে নাটোরে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত ● পঞ্চগড়ে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা ● প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরে নিরাপত্তা জোরদার, সিএমপির ব্রিফিং প্যারেড ● নোয়াখালীতে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সনাতন ধর্মাবলম্বীদের আর্থিক সহায়তা জেলা পরিষদের ● অস্ত্র বের করার কারণ জানালেন ইশরাক ● গাজায় খাদ্যসংকটে ভুগছে ১৪ লাখ ফিলিস্তিনি: ডাব্লিওএফপি

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে বিশাল তেলবাহী ট্যাংকারে আগুন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ১২:৩৭
শেয়ার: mail
হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে বিশাল তেলবাহী ট্যাংকারে আগুন

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী জানিয়েছে, সামুদ্রিক নিরাপত্তাবিধি লঙ্ঘনের পর হরমুজ প্রণালিতে আরও একটি তেলবাহী ট্যাংকার নৌমাইনে আঘাত হানলে ট্যাংকারটিতে আগুন ধরে যায়।

শনিবার আইআরজিসি নৌবাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালিতে অনুমোদনহীন পথে চলাচলকারী অপরিশোধিত তেলবাহী একটি সুপারট্যাংকার বিপজ্জনক পথে চলার সময় নৌমাইনে আঘাত হানে এবং এর ফলে ভয়াবহ বিস্ফোরণের শিকার হয়।

আইআরজিসি নৌবাহিনী আরও জানায়, সুপারট্যাংকারটি তার নৌচলাচল বা নেভিগেশন ও অবস্থান নির্ণয়ব্যবস্থা (জিপিএস) বন্ধ করে দিয়েছিল। নৌমাইনে আঘাত হানার পর সেটিতে বিশাল অগ্নিকাণ্ড শুরু হয়েছে। আগুন এতটাই স্পষ্টভাবে দৃশ্যমান যে উপকূলে বসবাসকারী মানুষও তা দেখতে পাচ্ছেন।

বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালির নিরাপত্তাবিধি ও আইন উপেক্ষার চেষ্টা চালানোর ফল এই ঘটনা। অর্থাৎ আইন ভঙ্গকারী যেকোনো ট্যাংকারের পরিণতি হলো ভয়াবহ অগ্নিকাণ্ড।

এদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) হরমুজ প্রণালিতে একটি ঘটনার কথা জানিয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, সাগরপথটি ত্যাগ করার সময় একটি ট্যাংকারের বাঁ পাশে অজ্ঞাত কোনো প্রজেক্টাইল বা ড্রোন আঘাত হানলে তাতে আগুন ধরে যায়।

সূত্র: পার্সটুডে

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে বিশাল তেলবাহী ট্যাংকারে আগুন

বিস্তারিত কমেন্টে