বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ | ৬ কার্তিক, ১৪৩৩ | ১০ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:৩৫:৪৭
শিরোনাম
● অসুস্থ দুই মন্ত্রীকে দেখতে হাসপাতালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ● পাবনায় ডিবির পৃথক অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৪ ● সীমান্তে মাইক বাজিয়ে দক্ষিণ কোরিয়াকে বিরক্ত করার ঘোষণা উত্তর কোরিয়ার ● জমির নামজারির নিয়মে বড় পরিবর্তন, আবেদন করবেন যেভাবে ● সোনারগাঁয়ে সার-কীটনাশকের দোকানকে ১০ হাজার টাকা জরিমানা ● ছাত্রবিক্ষোভ থেকে রাজনৈতিক অস্থিরতা, নেপথ্যে কি আন্তর্জাতিক বামপন্থী নেটওয়ার্ক? ● হাসপাতালে মঈন খান ● অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর ● এল নিনোর প্রভাবে পেরুতে দাবানলে প্রাণ গেল ১২ জনের ● আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার ● অসুস্থ দুই মন্ত্রীকে দেখতে হাসপাতালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ● পাবনায় ডিবির পৃথক অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৪ ● সীমান্তে মাইক বাজিয়ে দক্ষিণ কোরিয়াকে বিরক্ত করার ঘোষণা উত্তর কোরিয়ার ● জমির নামজারির নিয়মে বড় পরিবর্তন, আবেদন করবেন যেভাবে ● সোনারগাঁয়ে সার-কীটনাশকের দোকানকে ১০ হাজার টাকা জরিমানা ● ছাত্রবিক্ষোভ থেকে রাজনৈতিক অস্থিরতা, নেপথ্যে কি আন্তর্জাতিক বামপন্থী নেটওয়ার্ক? ● হাসপাতালে মঈন খান ● অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর ● এল নিনোর প্রভাবে পেরুতে দাবানলে প্রাণ গেল ১২ জনের ● আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার

হোয়াইট হাউসের নতুন উপ-প্রেসসচিব বেনি রে হারমনি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ১:১৩
শেয়ার: mail
হোয়াইট হাউসের নতুন উপ-প্রেসসচিব বেনি রে হারমনি

ক্যারোলিন লেভিটের পদত্যাগের পর হোয়াইট হাউসের উপ-প্রেসসচিব হিসেবে বেনি রে হারমনিকে নিয়োগ দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এর আগে তিনি রিয়েল আমেরিকাস ভয়েসের হোয়াইট হাউস সংবাদদাতা হিসেবে কাজ করেছেন।

শনিবার নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে নতুন দায়িত্ব নেওয়ার কথা জানান হারমনি। তিনি বলেন, ট্রাম্প প্রশাসনে যোগ দিতে পেরে তিনি আনন্দিত। এর আগে রিয়েল আমেরিকাস ভয়েসের হয়ে হোয়াইট হাউসের খবর করার সুযোগকে সম্মানের বলেও উল্লেখ করেন তিনি।

তবে হোয়াইট হাউসে যোগ দেওয়ার আগে বিতর্কেও জড়িয়েছিলেন হারমনি। দক্ষিণপন্থী রাজনৈতিক কর্মী চার্লি কার্ক নিহত হওয়ার পর তাঁকে নিয়ে আবেগঘন মন্তব্য করেছিলেন তিনি। এর পরই রিয়েল আমেরিকাস ভয়েস তাঁকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেয়। পরে চাকরি থেকে ইস্তফা দেন হারমনি। সেই ঘটনার কিছুদিন পরই ট্রাম্প প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন তিনি।

এদিকে হোয়াইট হাউসের প্রেস সচিবের পদ ছেড়েছেন ২৮ বছর বয়সী ক্যারোলিন লেভিট। গত মে মাসে দ্বিতীয় সন্তানের জন্মের পর জুলাইয়ে কাজে ফিরেছিলেন তিনি। তবে কাজে ফেরার এক মাসের মধ্যেই পদত্যাগের সিদ্ধান্ত নেন।

পদত্যাগের কারণ হিসেবে মাতৃত্বের সঙ্গে কাজের চাপ সামলানোর বিষয়টি তুলে ধরেছিলেন লেভিট। তিনি জানিয়েছিলেন, দ্বিতীয়বার মা হওয়ার পর হোয়াইট হাউসের প্রেসসচিবের দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় সময়, শক্তি ও মনোযোগ দেওয়া তাঁর পক্ষে কঠিন হয়ে পড়েছিল।

লেভিটের পদত্যাগের পরই তাঁর জায়গায় নতুন নেতৃত্বের সন্ধান শুরু করে ট্রাম্প প্রশাসন। শেষ পর্যন্ত হোয়াইট হাউসের নতুন দায়িত্বের জন্য বেছে নেওয়া হলো সাবেক সাংবাদিক বেনি রে হারমনিকে।

সূত্র: এনডিটিভি

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৪ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

হোয়াইট হাউসের নতুন উপ-প্রেসসচিব বেনি রে হারমনি

বিস্তারিত কমেন্টে