তিন দফা কমার পর গত বুধবার নতুন করে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। এদিন প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকায়। গত বুধবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়।
আজ রোববারও (৪ অক্টোবর) দেশের বাজারে ওই দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়ায় তা দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।
২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৮০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা নির্ধারণ করা হয়।
এর আগে ২৬ সেপ্টেম্বর ভালো মানের এক ভরি সোনার গয়নার দাম ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়। এরপর ২৮ সেপ্টেম্বর কমানো হয় ২ হাজার ১৫৮ টাকা। এভাবে তিন দফায় ভালো মানের এক ভরি সোনার গয়নার দাম কমেছিল ৬ হাজার ৬৫ টাকা।
kalprakash.com/IM