সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:১৮:৩৫
শিরোনাম
● ঘুরতে না নেওয়ায় স্বামীর সঙ্গে বিচ্ছেদ চেয়ে আদালতে স্ত্রী ● রিয়াদে সৌদি-তুরস্ক-পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক ● বরিশাল পূর্বাঞ্চলে হাফ ভাড়াসহ ৫ দফা দাবিতে মানববন্ধন, ৩ দিনের আল্টিমেটাম শিক্ষার্থীদের ● সিমবিহীন যোগাযোগ, কাশ্মীরের জঙ্গলে নতুন নেটওয়ার্কের ব্যবহার ● দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ স্থাপনে মহাপরিকল্পনা ● জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের কমিটি ঘোষণা, উপদেষ্টা এনসিপির ৫ নেতা ● কুবি রসায়ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু ● শিবচরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত ● ফের চালু জুনিয়র বৃত্তি, নীতিমালায় যা আছে ● নারীর অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র টেকসই হবে না: সিইসি ● ঘুরতে না নেওয়ায় স্বামীর সঙ্গে বিচ্ছেদ চেয়ে আদালতে স্ত্রী ● রিয়াদে সৌদি-তুরস্ক-পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক ● বরিশাল পূর্বাঞ্চলে হাফ ভাড়াসহ ৫ দফা দাবিতে মানববন্ধন, ৩ দিনের আল্টিমেটাম শিক্ষার্থীদের ● সিমবিহীন যোগাযোগ, কাশ্মীরের জঙ্গলে নতুন নেটওয়ার্কের ব্যবহার ● দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ স্থাপনে মহাপরিকল্পনা ● জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের কমিটি ঘোষণা, উপদেষ্টা এনসিপির ৫ নেতা ● কুবি রসায়ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু ● শিবচরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত ● ফের চালু জুনিয়র বৃত্তি, নীতিমালায় যা আছে ● নারীর অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র টেকসই হবে না: সিইসি

কাপাসিয়ায় স্কুলে স্কুলে পরিচ্ছন্নতা প্রতিযোগিতা, সেরাদের পুরস্কার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৫
শেয়ার: mail
কাপাসিয়ায় স্কুলে স্কুলে পরিচ্ছন্নতা প্রতিযোগিতা, সেরাদের পুরস্কার

গাজীপুরের কাপাসিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পরিচ্ছন্নতা ও পরিবেশবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ‘গ্রিন কাপাসিয়া, ক্লিন কাপাসিয়া’ (জিকেসিকে) কর্মসূচির আওতায় পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এবং ফারুক ফকির ফাউন্ডেশন, কাপাসিয়ার সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমিতা ইসলাম।

প্রথম পর্যায়ে তরগাঁও ইউনিয়নের ২২টি বিদ্যালয়

আয়োজক সূত্র জানায়, প্রথম পর্যায়ে আজ তরগাঁও ইউনিয়নের ২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে বিশেষ ওরিয়েন্টেশন ও উদ্বোধনী কর্মসূচি অনুষ্ঠিত হয়। কাপাসিয়া উপজেলার মোট ১১টি ইউনিয়নের প্রতিটিতে পর্যায়ক্রমে এ সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পুরো প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৩ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। তাঁদের সার্বিক তত্ত্বাবধানে কার্যক্রম পরিচালিত হবে।

কর্মদক্ষতা মূল্যায়ন ও পুরস্কার ঘোষণা

উদ্বোধনী আয়োজনে ঘোষণা করা হয়, কর্মসূচির আওতাভুক্ত ২২টি স্কুলের পরিচ্ছন্নতা ও সার্বিক কাজের ওপর পরবর্তী সময়ে মূল্যায়ন করা হবে। মূল্যায়নে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী বিদ্যালয়গুলোকে চিহ্নিত করে বিশেষভাবে পুরস্কৃত করা হবে, যাতে অন্যান্য বিদ্যালয়ও সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে উৎসাহিত হয়।

নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও মৌলিক শিক্ষার তাগিদ

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাথমিক বিদ্যালয় থেকেই শিশুদের শিক্ষাজীবনের আসল ভিত্তি তৈরি হয়। তাই ছোটবেলা থেকেই শিশুদের শুধু বইয়ের বিদ্যা নয়, বরং পরিচ্ছন্নতা ও সামাজিক শিষ্টাচার হাতে-কলমে শিখিয়ে সুশিক্ষিত করে তুলতে হবে।

বক্তারা আরও বলেন, কোমলমতি শিশুদের মধ্যে বাবা-মায়ের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা, শিক্ষকদের অনুশাসন মেনে চলা, সমাজের জ্যেষ্ঠদের প্রতি আদব-কায়দা প্রদর্শন এবং দেশ ও সমাজের প্রতি নিজেদের দায়িত্ব ও কর্তব্যবোধ জাগিয়ে তুলতে হবে। আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। তাই প্রাতিষ্ঠানিক লেখাপড়ার পাশাপাশি তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে ছোটবেলা থেকেই সচেতন করে তুলতে হবে। ভালো কাজের উৎসাহ এবং মাদকমুক্ত জীবনের শিক্ষা দিতে পারলে একটি সুন্দর ও সুস্থ সমাজ গড়ে উঠবে।

ফারুক ফকির ফাউন্ডেশনের প্রতিশ্রুতি

অনুষ্ঠানে ফারুক ফকির ফাউন্ডেশনের প্রতিনিধিরা কাপাসিয়ার সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি বিনীত শ্রদ্ধা নিবেদন করেন। বক্তারা জানান, কাপাসিয়ার সন্তান ফারুক ফকির নিজ জন্মভূমির কোমলমতি শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়াতে ও তাদের জন্য ভালো কিছু করার যে মহৎ উদ্যোগ নিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়।

ফারুক ফকির ফাউন্ডেশন কাপাসিয়ার প্রতিটি শিশুর সুশিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের পাশে থেকে কাজ করে যেতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। বক্তারা সবাইকে একসঙ্গে মিলে শিশুদের জন্য একটি সুন্দর, সবুজ ও নৈতিকতায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও আয়োজকদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

কাপাসিয়ায় স্কুলে স্কুলে পরিচ্ছন্নতা প্রতিযোগিতা, সেরাদের পুরস্কার

বিস্তারিত কমেন্টে