মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৪৯:৫৯
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

যুদ্ধে ব্যর্থ হয়ে আকাশ অবরোধের পথে যুক্তরাষ্ট্র: রেজায়ি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪০
শেয়ার: mail
যুদ্ধে ব্যর্থ হয়ে আকাশ অবরোধের পথে যুক্তরাষ্ট্র: রেজায়ি

ইরানের সঙ্গে সামরিক সংঘাত ও কূটনৈতিক অচলাবস্থার মধ্যে যুক্তরাষ্ট্র ‘আকাশ অবরোধের’ পথে এগিয়েছে বলে দাবি করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি। তাঁর ভাষ্য, তেহরানের শর্তগুলো ওয়াশিংটনকে জানানো হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না।

মঙ্গলবার তেহরানে আজারবাইজানের উপপ্রধানমন্ত্রী শাহিন মুস্তাফায়েভের সঙ্গে বৈঠকে রেজায়ি এসব মন্তব্য করেন।

রেজায়ি বলেন, ইরানের শর্ত যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। কিন্তু ট্রাম্প এমন এক পরিস্থিতিতে আটকে পড়েছেন, যেখানে তিনি না আলোচনা করতে পারছেন, না যুদ্ধ করতে পারছেন।

ইরানের এ কর্মকর্তা দাবি করেন, সামরিক পদক্ষেপের মাধ্যমে নিজেদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র এখন ইরানের বিমান যোগাযোগ সীমিত করার দিকে এগিয়েছে।

এর আগে রেজায়ি জানিয়েছিলেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর আগে ইরানের কয়েকটি শর্ত পূরণ করতে হবে। তিনি আরও বলেছিলেন, এসব শর্ত মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের কাছে পাঠানো হয়েছে।

বৈঠকে রেজায়ি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার সমালোচনা করেন। তাঁর দাবি, এসব হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং এর জবাবে ইরান আত্মরক্ষা করেছে। তিনি বলেন, ইতিহাসে বহু বিদেশি শক্তি এ অঞ্চলে এসেছে এবং চলে গেছে। কিন্তু ইরান ও এ অঞ্চলের দেশগুলো টিকে আছে।

বৈঠকে আজারবাইজানের উপপ্রধানমন্ত্রী শাহিন মুস্তাফায়েভ ইরানকে ‘বন্ধু ও ভ্রাতৃপ্রতিম’ দেশ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে আজারবাইজানের ভূখণ্ড ব্যবহারের বিষয়ে ছড়িয়ে পড়া জল্পনাও তিনি নাকচ করে দেন।

সাম্প্রতিক সময়ে ইরান প্রতিবেশী দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বিমান চলাচল সীমিত করার উদ্যোগে সহযোগিতা না করার আহ্বান জানিয়েছে। রেজায়ি সতর্ক করে বলেছেন, আঞ্চলিক দেশগুলো ইরানের বিমান চলাচলে বাধা দিলে তারাও পাল্টা ব্যবস্থার মুখে পড়তে পারে।

রেজায়ি-মুস্তাফায়েভ বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয়ও আলোচনায় আসে। এর মধ্যে ছিল সম্মত অর্থনৈতিক প্রকল্প বাস্তবায়ন, আরাস করিডর, পানি ও জ্বালানি খাতে সহযোগিতা, সীমান্ত নিরাপত্তা এবং পণ্য ও মাদক চোরাচালান মোকাবিলা। আজারবাইজানের মন্ত্রিসভার তথ্য অনুযায়ী, দুই দেশের প্রতিনিধিরা অর্থনীতি ও জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ যৌথ প্রকল্প এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনাও পর্যালোচনা করেছেন।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কাতারের মধ্যস্থতায় কূটনৈতিক যোগাযোগও অব্যাহত রয়েছে। হরমুজ প্রণালি পুনরায় খোলা, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং ইরানের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনার চেষ্টা চলছে। তবে এখনো গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে।

সূত্র: আল জাজিরা

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

যুদ্ধে ব্যর্থ হয়ে আকাশ অবরোধের পথে যুক্তরাষ্ট্র: রেজায়ি

বিস্তারিত কমেন্টে