মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:১৬:০৩
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

রাঙ্গামাটি পৌরসভার খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন

মো. নাজিম আলী, রাঙ্গামাটি প্রতিনিধি
মো. নাজিম আলী, রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৮
শেয়ার: mail
রাঙ্গামাটি পৌরসভার খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন

পরিকল্পিত ও টেকসই নগর উন্নয়নের লক্ষ্যে রাঙ্গামাটি পৌরসভার খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় রাঙ্গামাটি পৌরসভা মিলনায়তনে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইইউজিআইপি) -এর আওতায় এ খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন করা হয়। এ উপলক্ষে খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় রাঙ্গামাটি পৌরসভার প্রশাসক মো. মোবারক হোসেন সভাপতিত্ব করেন।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া, সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, রাঙ্গামাটি রিজিয়নের প্রতিনিধি ক্যাপ্টেন সাদেকী আরফান নিলয়, জামায়াতে ইসলামীর রাঙ্গামাটি জেলা আমির সহকারী অধ্যাপক আবদুল আলিম, জেলা বিএনপির সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশিদ, রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হকসহ নাগরিক সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইইউজিআইপি) -এর আওতায় রাঙ্গামাটি পৌরসভার এই মহাপরিকল্পনা প্রণয়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ফরাসি উন্নয়ন সংস্থা (এএফডি)-এর সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে রয়েছে শেলটেক কনসালট্যান্টস (প্রাইভেট) লিমিটেড।

কর্মশালায় রাঙ্গামাটি পৌরসভার খসড়া মহাপরিকল্পনা সংশ্লিষ্ট অংশীজনদের সামনে উপস্থাপন করা হয়। এতে নগর ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন এবং ভবিষ্যৎ নগর পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরা হয়। প্যাকেজ নম্বর আইইউজিআইপি/এমপি/০৪-এর আওতায় আয়োজিত এ কর্মশালায় খসড়া মহাপরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়।

আয়োজকরা জানান, অংশীজনদের মতামত ও পরামর্শের ভিত্তিতে খসড়া মহাপরিকল্পনাটি আরও পর্যালোচনা ও পরিমার্জন করা হবে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে রাঙ্গামাটি পৌর এলাকার ভবিষ্যৎ নগর ব্যবস্থাপনা ও অবকাঠামোগত উন্নয়ন আরও পরিকল্পিতভাবে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

রাঙ্গামাটি পৌরসভার খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন

বিস্তারিত কমেন্টে