সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৫:৫৬:৪৭
শিরোনাম
● মোটরসাইকেল ও গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর ● চাটমোহরে বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭টি ল্যাপটপ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার ● শিক্ষকের মর্যাদা বাড়ানোর প্রত্যয়ে জয়পুরহাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত ● চুয়াডাঙ্গায় ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ প্রভাষক নিহত ● পঞ্চগড়ে কৃষি বিপণন অধিদপ্তরের অভিযান ● বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর: বিভিন্ন অভিযোগের জবাব দিলেন এনপিসিবিএল এমডি ● সাংবাদিকদের ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারে রাবি সাংবাদিকদের আল্টিমেটাম ● ইউজিসির গবেষণা নির্দেশিকা প্রত্যাখ্যান করে পাবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন ● নাটোরের নলডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ● গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী ● মোটরসাইকেল ও গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর ● চাটমোহরে বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭টি ল্যাপটপ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার ● শিক্ষকের মর্যাদা বাড়ানোর প্রত্যয়ে জয়পুরহাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত ● চুয়াডাঙ্গায় ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ প্রভাষক নিহত ● পঞ্চগড়ে কৃষি বিপণন অধিদপ্তরের অভিযান ● বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর: বিভিন্ন অভিযোগের জবাব দিলেন এনপিসিবিএল এমডি ● সাংবাদিকদের ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারে রাবি সাংবাদিকদের আল্টিমেটাম ● ইউজিসির গবেষণা নির্দেশিকা প্রত্যাখ্যান করে পাবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন ● নাটোরের নলডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ● গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

কলেজ বদলাতে চাইলে ১ অক্টোবরের মধ্যে যা করতে হবে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৪
শেয়ার: mail
কলেজ বদলাতে চাইলে ১ অক্টোবরের মধ্যে যা করতে হবে

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে কলেজ পরিবর্তন করতে চান, এমন শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। প্রথম ধাপে কোনো কলেজে চূড়ান্ত মনোনয়ন পেয়ে নিশ্চায়ন করা শিক্ষার্থীরা অন্য কলেজে নতুন করে আবেদন করতে চাইলে আগে তাঁদের প্রথম ধাপের আবেদন বা ভর্তি বাতিল করতে হবে।

এ জন্য আগামী ১ অক্টোবর বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কলেজ শাখায় গিয়ে আবেদন বা ভর্তি বাতিল করতে হবে। এ সময় শিক্ষার্থীদের মূল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র সঙ্গে নিতে হবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রকাশিত সংশোধিত ও জরুরি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল

একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপে অনলাইন আবেদনের সময় বাড়ানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী, ১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত আবেদন করা যাবে।

দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ৫ অক্টোবর রাত ৮টায়। এরপর নির্বাচিত শিক্ষার্থীরা ৮ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নিশ্চায়ন করতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

মাইগ্রেশন ও চূড়ান্ত ভর্তি

দ্বিতীয় ধাপে নিশ্চায়ন করা শিক্ষার্থীদের মধ্যে পছন্দক্রম অনুযায়ী যাঁদের মাইগ্রেশন হবে, তাঁদের ফল প্রকাশ করা হবে ৯ অক্টোবর রাত ৮টায়। এরপর ১১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত চলবে চূড়ান্ত ভর্তি কার্যক্রম।

দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ পাবেন যাঁরা—

১. যাঁরা প্রথম ধাপে আবেদন করেননি।
২. আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হননি।
৩. চূড়ান্ত মনোনয়ন পেয়েও নিশ্চায়ন করতে পারেননি।
৪. নির্বাচিত হয়েও নির্ধারিত সময়ে কলেজে ভর্তি হতে পারেননি।
৫. মনোনয়ন পাওয়ার পরও কলেজে ভর্তি হতে চান না।
৬. ভুল কোটা নির্ধারণের কারণে নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি।
৭. প্রথম ধাপে ভর্তি হয়ে অন্য কলেজে নতুন করে আবেদন করতে চান।

তবে প্রথম ধাপে নির্বাচিত ও নিশ্চায়ন করা শিক্ষার্থীদের ক্ষেত্রে দ্বিতীয় ধাপে আবেদন করার আগে আগের আবেদন বা ভর্তি বাতিল করা বাধ্যতামূলক।

প্রথম ধাপে আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপে নতুন করে ২২০ টাকা আবেদন ফি দিতে হবে না। তাঁদের শুধু ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে লগইন করে কলেজের পছন্দক্রম নির্বাচন বা সংশোধন করতে হবে।

অন্যদিকে দ্বিতীয় ধাপে আবেদনের সময় কোটা ব্যবহারের ক্ষেত্রে নিজের যোগ্যতা যাচাই করে আবেদন করতে বলা হয়েছে।

দ্বিতীয় ধাপে আবেদন করার সময় শিক্ষার্থীদের কলেজের পছন্দক্রমে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ রাখতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজগুলোর বিদ্যমান আসনসংখ্যা বিবেচনায় পছন্দক্রম দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, অনেক শিক্ষার্থী নির্ধারিত সময়ে নিশ্চায়ন ও ভর্তি সম্পন্ন না করায় উদ্ভূত জটিলতা নিরসনে দ্বিতীয় ধাপের সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

কলেজ বদলাতে চাইলে ১ অক্টোবরের মধ্যে যা করতে হবে

বিস্তারিত কমেন্টে