মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:৫৯:৪১
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

পায়রা বন্দরের জন্য খুলনা শিপইয়ার্ডে নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৫
শেয়ার: mail
পায়রা বন্দরের জন্য খুলনা শিপইয়ার্ডে নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং

পায়রা বন্দর কর্তৃপক্ষের জন্য বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিমিটেডে (কেএসওয়াই) নির্মিত ৭০ টন বোলার্ড পুল ক্ষমতাসম্পন্ন আধুনিক টাগবোট ‘টিয়াখালী-৪’ আনুষ্ঠানিকভাবে লঞ্চিং করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে খুলনা শিপইয়ার্ডের প্রাঙ্গণে টাগবোটটির লঞ্চিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. আব্দুল লতিফ। অনুষ্ঠানে কেএসওয়াই ও পায়রা বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

খুলনা শিপইয়ার্ড সূত্রে জানা যায়, পায়রা বন্দর কর্তৃপক্ষের জন্য ৭০ টন বোলার্ড পুল ক্ষমতাসম্পন্ন দুটি টাগবোট নির্মাণ প্রকল্পের আওতায় ‘টিয়াখালী-৪’ দ্বিতীয় টাগবোট। সিঙ্গাপুরের ন্যাভনটিক প্রাইভেট লিমিটেডের নকশায় এবং আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ব্যুরো ভেরিতাসের (বিভি) তত্ত্বাবধানে এটি নির্মাণ করা হয়েছে।

৩৭ মিটার দীর্ঘ টাগবোটটির ডিসপ্লেসমেন্ট ১ হাজার ১০০ টন এবং ড্রাফট ৫ মিটার। এতে আধুনিক জেড-ড্রাইভ প্রপালশন সিস্টেম সংযোজন করা হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে পায়রা বন্দরে জাহাজ ভেড়ানো ও সরানো, টোয়িং এবং জাহাজের দিক পরিবর্তন ও নিয়ন্ত্রণের মতো কাজে টাগবোটটি ব্যবহার করা যাবে।

টাগবোটটিতে রয়েছে আধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা। পাশাপাশি উদ্ধার অভিযান, পানির নিচে জরিপ, স্যালভেজ কার্যক্রম, প্রতিকূল আবহাওয়ায় সমুদ্রে চলাচল এবং পাইলট পরিবহনের মতো বিভিন্ন সামুদ্রিক কাজেও এটি ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে।

লঞ্চিং অনুষ্ঠানে খুলনা শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. আব্দুল লতিফ বলেন, দেশীয় প্রযুক্তি, প্রকৌশল জ্ঞান ও দক্ষ জনবলের সমন্বয়ে ‘টিয়াখালী-৪’ নির্মাণ দেশের জাহাজ নির্মাণ সক্ষমতার একটি দৃষ্টান্ত। তাঁর মতে, টাগবোটটি পায়রা বন্দরের সামুদ্রিক কার্যক্রমে সহায়তার পাশাপাশি দেশের সামুদ্রিক অবকাঠামো ও ব্লু ইকোনমির বিকাশেও ভূমিকা রাখবে।

খুলনা শিপইয়ার্ড কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে ৮০০টির বেশি নতুন জাহাজ নির্মাণ এবং ২ হাজার ৫০০টির বেশি জাহাজ মেরামত করেছে। দেশীয় দক্ষতা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে নির্মিত ‘টিয়াখালী-৪’ সেই ধারাবাহিকতারই আরেকটি সংযোজন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

পায়রা বন্দরের জন্য খুলনা শিপইয়ার্ডে নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং

বিস্তারিত কমেন্টে