বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ | ২৭ কার্তিক, ১৪৩৩ | ১ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ৮:৫০:১২
শিরোনাম
● পলাশবাড়ী ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে বেসরকারিভাবে নির্বাচিত মিজানুর রহমান নিক্সন ● বাগেরহাটে সরকারি কর্মকর্তার বাসায় চুরি, নগদ টাকাসহ ৫ ভরি স্বর্ণালংকার লুট ● বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগ, ২৫ টন রাসায়নিক পণ্যবোঝাই ট্রাক জব্দ ● পাবনা-ঢাকা রুটে ট্রেন চালুর উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে প্রস্তুতিমূলক সভা ● কুবিতে চার দিনব্যাপী ‘ইংলিশ উইক’ অনুষ্ঠিত ● ৬০০ শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির ● বাকেরগঞ্জে পৈতৃক জমি দখলচেষ্টার অভিযোগে আদালতে মামলা ● পাবনায় ট্রেন থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু ● বাঘাইছড়িতে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’-এর প্রথম সংস্করণ উন্মোচন ● ইবির ফার্মেসি বিভাগে ক্যারিয়ারবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● পলাশবাড়ী ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে বেসরকারিভাবে নির্বাচিত মিজানুর রহমান নিক্সন ● বাগেরহাটে সরকারি কর্মকর্তার বাসায় চুরি, নগদ টাকাসহ ৫ ভরি স্বর্ণালংকার লুট ● বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগ, ২৫ টন রাসায়নিক পণ্যবোঝাই ট্রাক জব্দ ● পাবনা-ঢাকা রুটে ট্রেন চালুর উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে প্রস্তুতিমূলক সভা ● কুবিতে চার দিনব্যাপী ‘ইংলিশ উইক’ অনুষ্ঠিত ● ৬০০ শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির ● বাকেরগঞ্জে পৈতৃক জমি দখলচেষ্টার অভিযোগে আদালতে মামলা ● পাবনায় ট্রেন থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু ● বাঘাইছড়িতে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’-এর প্রথম সংস্করণ উন্মোচন ● ইবির ফার্মেসি বিভাগে ক্যারিয়ারবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

থাইল্যান্ডের রাজধানীতে বৃষ্টির রেকর্ড, তলিয়ে গেল সড়ক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৯
শেয়ার: mail
থাইল্যান্ডের রাজধানীতে বৃষ্টির রেকর্ড, তলিয়ে গেল সড়ক

ভয়াবহ বন্যায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দুর্যোগকবলিত এলাকা ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় শনিবার ব্যাংককের গভর্নর এই ঘোষণা দেন।

খবরে বলা হয়, টানা ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে ব্যাংককের বিভিন্ন এলাকা। স্থানীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সপ্তাহান্তে আরও বজ্রঝড় হতে পারে।

জানা গেছে, ব্যাংককে ৪৮ ঘণ্টায় প্রায় ৩০০ মিলিমিটার (১২ ইঞ্চি) বৃষ্টি হয়েছে। এতে প্রধান সড়কগুলো পানিতে তলিয়ে গেছে। কোথাও কোথাও গাড়ির বেশির ভাগ অংশ পানির নিচে চলে গেছে। মানুষকে কোমরসমান পানি পেরিয়ে চলাচল করতে দেখা গেছে।

ব্যাংককের গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ট বলেছেন, এ পরিস্থিতি মানুষের জীবনের জন্য ঝুঁকি তৈরি করেছে এবং সরকারি ও বেসরকারি সম্পদেরও ক্ষতি হতে পারে। খালগুলোর আশপাশের এলাকায় পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ বলে জানান তিনি।

উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরু করেছে সেনাবাহিনী। তারা আশ্রয়কেন্দ্র ও অস্থায়ী রান্নাঘর স্থাপন করছে। ব্যাংকক মেট্রোপলিটন প্রশাসন স্কুলগুলোকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের ঘোষণা দিয়েছে। প্রয়োজন ছাড়া বাসিন্দাদের বাইরে না যাওয়ার অনুরোধ করা হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

থাইল্যান্ডের রাজধানীতে বৃষ্টির রেকর্ড, তলিয়ে গেল সড়ক

বিস্তারিত কমেন্টে