মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৫০:৪১
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৪
শেয়ার: mail
ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প

ইরানের দেওয়া সাত দিনের যুদ্ধবিরতি ও সমঝোতার প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করেছেন বলে মার্কিন কর্মকর্তাদের বরাতে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে ফের হামলা চালানোর সম্ভাবনা নিয়ে সহযোগীদের সঙ্গে আলোচনা করেছেন ট্রাম্প।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছিলেন, সংঘাত নিরসনে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে একটি সাত দিনের পরিকল্পনা পাঠিয়েছে তেহরান। প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করলে সাত দিনের মধ্যে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা পুনরায় শুরু করার কথা ছিল।

ইরানের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়া, ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা শিথিল এবং মধ্যপ্রাচ্য, বিশেষ করে লেবাননসহ সংশ্লিষ্ট এলাকায় যুদ্ধবিরতির বিষয়ও ছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে ইরান নিয়ে কঠোর অবস্থানের কথা জানান ট্রাম্প। তিনি আলোচনার মাধ্যমে সমঝোতার সম্ভাবনার কথা বললেও ইরানের ওপর চাপ অব্যাহত রাখার অবস্থান তুলে ধরেন।

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাবটি জুনে হওয়া যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ভিত্তিতে তৈরি করা হয়েছে। তবে নতুন পরিকল্পনায় সেই প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নের প্রস্তাব দেওয়া হয়েছে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। ফলে এটি বন্ধ থাকা বা পুনরায় খোলার সম্ভাবনা আন্তর্জাতিক জ্বালানি বাজার ও আঞ্চলিক বাণিজ্যের ওপরও প্রভাব ফেলতে পারে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প

বিস্তারিত কমেন্টে