সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৫ আশ্বিন, ১৪৩৩ | ৮ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১০:৩৫:৫৭
শিরোনাম
কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

‘1Bangladesh 1Internet’ উদ্যোগ চালু করল গ্রামীণফোন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৬
শেয়ার: mail
‘1Bangladesh 1Internet’ উদ্যোগ চালু করল গ্রামীণফোন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দেশজুড়ে আরও শক্তিশালী ও নির্বিঘ্ন ইন্টারনেট অভিজ্ঞতা দিতে ‘1Bangladesh 1Internet’ উদ্যোগ চালু করেছে গ্রামীণফোন। এর মাধ্যমে গ্রাহকদের প্রয়োজনীয় কনটেন্ট, ডিজিটাল সেবা ও বিভিন্ন অনলাইন অভিজ্ঞতা আরও দ্রুত ও সহজে ব্যবহারের সুযোগ তৈরি করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গ্রামীণফোনের পক্ষ থেকে বলা হয়েছে, মানুষের দৈনন্দিন ডিজিটাল জীবনে ভিডিওর ব্যবহার ক্রমেই বাড়ছে। এ কারণে দ্রুত ও নির্বিঘ্ন ভিডিও স্ট্রিমিং নিশ্চিত করতে নেটওয়ার্ক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন প্রযুক্তিতে ধারাবাহিকভাবে বিনিয়োগ করছে প্রতিষ্ঠানটি।

এর অংশ হিসেবে গ্রামীণফোনের বিস্তৃত ‘লোকাল ক্যাশ’ (Local Cache) ইকোসিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ প্রযুক্তির মাধ্যমে বহুল ব্যবহৃত অনলাইন কনটেন্ট ব্যবহারকারীদের তুলনামূলক কাছাকাছি অবস্থান থেকেই সরবরাহ করা সম্ভব হয়। ফলে ডেটার যাত্রাপথ কমে আসায় ভিডিও দ্রুত লোড হওয়ার পাশাপাশি স্ট্রিমিংয়ের অভিজ্ঞতাও আরও উন্নত হয়।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, গ্রামীণফোনের নেটওয়ার্কে একটি ভিডিওর প্রথম বাইট মাত্র ৫৫ মিলিসেকেন্ডের মধ্যে লোড হওয়া শুরু করতে পারে। ফলে লাইভস্ট্রিম চালু করা, ভিডিওতে সামনে এগিয়ে যাওয়া কিংবা পরবর্তী পর্ব লোড করার মতো কাজেও নেটওয়ার্ক দ্রুত সাড়া দিতে সক্ষম।

গ্রামীণফোন জানিয়েছে, তাদের নেটওয়ার্কে প্রতিদিন প্রায় ৩ লাখ ৫২ হাজার ঘণ্টা ভিডিও স্ট্রিম করা হয়। একটানা এই ভিডিওগুলো দেখা হলে সময়ের পরিমাণ দাঁড়ায় প্রায় ৪০ বছর।

দ্রুতগতির এই ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করতে গ্রামীণফোনের নেটওয়ার্কে ৭০০ মেগাহার্টজ ও ২৬০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি দেশজুড়ে প্রতিষ্ঠানটির টাওয়ারের সংখ্যা ২৪ হাজারের বেশি।

গ্রামীণফোন বলছে, নেটওয়ার্ক সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তিতে ধারাবাহিক বিনিয়োগ এবং লোকাল ক্যাশিং অবকাঠামোর সমন্বয়ের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের জন্য আরও শক্তিশালী ও সমন্বিত ইন্টারনেট অভিজ্ঞতা তৈরির লক্ষ্যেই ‘1Bangladesh 1Internet’ উদ্যোগ নেওয়া হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

‘1Bangladesh 1Internet’ উদ্যোগ চালু করল গ্রামীণফোন

বিস্তারিত কমেন্টে