লংমার্চের মতো কর্মসূচি না দিয়ে সরকারকে সময় দেওয়ার জন্য বিরোধীদলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর সোয়ারীঘাটে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আব্দুস সালাম বলেন, জনগণের দুর্ভোগ না বাড়িয়ে সরকারের পাশে থাকুন। পুরোনো স্বৈরাচারকে ফিরে আসার পথ তৈরি না করে বর্জ্য পরিষ্কারে সিটি করপোরেশনকে সহযোগিতা করুন।
বর্জ্য থেকে বিদ্যুৎ, গ্যাস ও ডিজেল উৎপাদনের পরিকল্পনা রয়েছে বলেও জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক।
তিনি বলেন, ঢাকার চারপাশের নদীগুলোকে নৌ চলাচলের উপযোগী করতে কাজ চলছে।
kalprakash.com/IM