মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৪:২৩:২৯
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

তিতাসের নতুন কূপে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৭
শেয়ার: mail
তিতাসের নতুন কূপে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দেশে চলমান গ্যাস সংকটের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে নতুন করে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপের লোকেশন-সি-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্বোধনের পরপরই কূপটি জাতীয় গ্রিডে সংযুক্ত করার কথা রয়েছে।

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুরে তিতাস-২৮ নম্বর কূপের উদ্বোধন করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় জ্বালানি সচিব খাইরুজ্জামান মজুমদারসহ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

বিজিএফসিএলের কর্মকর্তারা জানান, তিতাস-২৮ নম্বর কূপের খননকাজ প্রায় এক মাস আগে শেষ হয়েছে। কূপটির গভীরতা প্রায় ১৩ হাজার ফুট বা ৩ হাজার ৯৬২ মিটার। উদ্বোধনের পর কূপটি থেকে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

সংশ্লিষ্টরা বলছেন, দেশীয় উৎস থেকে নতুন করে গ্যাস যুক্ত হওয়ায় জাতীয় গ্রিডের সরবরাহ ব্যবস্থায় কিছুটা স্বস্তি আসতে পারে। একই সঙ্গে আমদানিনির্ভরতার চাপও কিছুটা কমানোর সুযোগ তৈরি হবে।

এদিকে প্রায় ৮০০ কোটি টাকা ব্যয়ে তিতাসের ২৮, ২৯ ও ৩০ নম্বর এবং কামতা-২ নম্বর কূপ খননের প্রকল্প নেওয়া হয়েছে। এর মধ্যে তিতাস-২৯ নম্বর কূপের মূল খননকাজ শেষ হয়েছে। আনুষঙ্গিক কাজ শেষে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে কূপটি উৎপাদনে যাওয়ার পরিকল্পনা রয়েছে। তিতাস-৩০ নম্বর কূপের কাজও এগিয়ে চলছে।

তিতাসের ৩১ নম্বর গভীর অনুসন্ধান কূপের খননকাজও চলমান। কোনো ভূতাত্ত্বিক জটিলতা না হলে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এর কাজ শেষ করার আশা করছেন সংশ্লিষ্টরা। কূপটি থেকে দৈনিক প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের হিসাবে, তিতাসের ২৯, ৩০ ও ৩১ নম্বর এবং বাখরাবাদের ১১ নম্বর কূপ উৎপাদনে এলে আগামী তিন থেকে চার মাসের মধ্যে জাতীয় গ্রিডে অতিরিক্ত প্রায় ৬৭ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হতে পারে। এর সঙ্গে তিতাস-২৮ নম্বর কূপের দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাসও যুক্ত হচ্ছে।

তিতাস-২৮ কূপ খননকাজের প্রকল্প পরিচালক প্রকৌশলী এ কে এম জসীম উদ্দিন বলেন, কূপটির খননকাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এখান থেকে দৈনিক প্রায় সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। আনুষ্ঠানিক উদ্বোধনের পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা হবে।

তিনি বলেন, নতুন এই কূপের গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হলে দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় কিছুটা সহায়তা হবে বলে আশা করা হচ্ছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

তিতাসের নতুন কূপে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

বিস্তারিত কমেন্টে