মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১১:১৮:২৫
শিরোনাম
● সিরিয়াল কিলিংয়ের দায়ে অভিযুক্ত জিয়াউলের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য আজ ● বিমান যেন উড়ন্ত চোরাই সোনা ● শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ● সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবির হল প্রাধ্যক্ষকে অব্যাহতি ● ৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম নৌযান ● কঙ্গো নদীতে দুই নৌকার সংঘর্ষ, নিহত ৩০ ● কুবিতে বিশ্ব র‍্যাংকিংয়ে অবস্থান শক্তিশালী করতে কর্মশালা ● বাগমারায় মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন ● মাটিরাঙ্গায় মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা, দ্রুত বিচারের দাবি ● সিরিয়াল কিলিংয়ের দায়ে অভিযুক্ত জিয়াউলের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য আজ ● বিমান যেন উড়ন্ত চোরাই সোনা ● শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ● সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবির হল প্রাধ্যক্ষকে অব্যাহতি ● ৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম নৌযান ● কঙ্গো নদীতে দুই নৌকার সংঘর্ষ, নিহত ৩০ ● কুবিতে বিশ্ব র‍্যাংকিংয়ে অবস্থান শক্তিশালী করতে কর্মশালা ● বাগমারায় মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন ● মাটিরাঙ্গায় মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা, দ্রুত বিচারের দাবি

ইবির আইআইইআর-এর নবীন বরণ, শিক্ষকতাকে মহান দায়িত্ব বললেন উপাচার্য

মোহাম্মদ সবুজ, ইবি প্রতিনিধি
মোহাম্মদ সবুজ, ইবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২১
শেয়ার: mail
ইবির আইআইইআর-এর নবীন বরণ, শিক্ষকতাকে মহান দায়িত্ব বললেন উপাচার্য

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইআর)-এর নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে ইনস্টিটিউটের অধীনে পরিচালিত বিএড, এমএড ও বিএমএড প্রোগ্রামের নবীন শিক্ষার্থীরা অংশ নেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সেমিনার কক্ষে এ আয়োজন করা হয়।

আইআইইআর-এর পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী। এ ছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট শিক্ষাক্রম, একাডেমিক কার্যক্রম, শিক্ষার পরিবেশ ও ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হয়। একই সঙ্গে উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের দায়িত্ব, নিয়ম-কানুন ও একাডেমিক অগ্রগতির বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ‘শিক্ষকতা শুধু পেশা নয়, এটি এক মহান দায়িত্ব। কেবল বেতন-ভাতাকে পেশাগত জীবনের মূল লক্ষ্য বিবেচনা না করে নৈতিক ও কর্মমুখী নাগরিক গড়ে তুলতে হবে। পৃথিবীর বহু মনীষী কোনো ধরনের স্বার্থ ছাড়াই মানুষ ও সমাজের কল্যাণে অবদান রেখেছেন।’

তিনি আরও বলেন, ‘শিক্ষকতাকে গ্রহণ করতে হবে ভালোবাসা ও দায়িত্ববোধ থেকে। নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে এবং পরীক্ষায় অসদুপায় পরিহার করে নিজের অর্জিত জ্ঞান শিক্ষাক্ষেত্রে কাজে লাগাতে হবে। আশা করি, আপনারা গুণগত শিক্ষাকে বেশি গুরুত্ব দেবেন।’

উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইআর)-এর অধীনে শিক্ষা ও গবেষণামূলক কার্যক্রম পরিচালিত হয়। প্রতিষ্ঠানটি বিএড, এমএড, বিএমএড, লাইব্রেরি ম্যানেজমেন্টসহ বিভিন্ন পেশাগত দক্ষতা অর্জনে কাজ করে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ইবির আইআইইআর-এর নবীন বরণ, শিক্ষকতাকে মহান দায়িত্ব বললেন উপাচার্য

বিস্তারিত কমেন্টে