মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:২৭:৩০
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

একাদশে ভর্তিতে লাগবে যেসব কাগজপত্র

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৩
শেয়ার: mail
একাদশে ভর্তিতে লাগবে যেসব কাগজপত্র

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ হয়েছে। অনলাইনে আবেদন করা শিক্ষার্থীদের মধ্যে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন কোনো না কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন। তবে আবেদন করেও আসন পাননি ১৪ হাজার ৪১৫ জন। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া ২ হাজার ২০৫ শিক্ষার্থীও রয়েছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয়। এবার কলেজ ও মাদ্রাসা মিলিয়ে একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য আসন রয়েছে প্রায় ২৫ লাখ। ফলে বিপুলসংখ্যক আসন খালি থাকার সম্ভাবনা রয়েছে।

প্রথম ধাপে কলেজে আসন পাওয়া শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে। নিশ্চায়ন না করলে শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন—দুটিই বাতিল হয়ে যাবে।

নিশ্চায়ন করবেন যেভাবে

নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ৩৪০ টাকা নিশ্চায়ন ফি পরিশোধ করে নির্বাচন নিশ্চিত করতে হবে।

এ জন্য একাদশ শ্রেণির ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে নিজের প্রোফাইলে লগইন করে ‘নিশ্চায়ন’ বা ‘Confirmation’ অপশনে যেতে হবে। এরপর ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুসরণ করে অনুমোদিত পেমেন্ট মাধ্যমের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে।

পেমেন্ট সম্পন্ন হওয়ার পর ট্রানজেকশন আইডি ও এসএমএস সংরক্ষণ করতে হবে। এরপর আবার নিজের প্রোফাইলে ঢুকে নিশ্চায়ন সম্পন্ন হয়েছে কি না, তা যাচাই করে নিতে হবে।

টাকা কেটে নেওয়ার পরও যদি সঙ্গে সঙ্গে নিশ্চায়নের স্ট্যাটাস আপডেট না হয়, তাহলে কিছুক্ষণ পর আবার লগইন করে স্ট্যাটাস যাচাই করতে হবে। এ সময় ট্রানজেকশন আইডি সংরক্ষণ করা জরুরি।

ভর্তির সময় যেসব কাগজপত্র লাগবে

নিশ্চায়ন সম্পন্ন করার পর নির্ধারিত সময়ে কলেজ বা মাদ্রাসায় গিয়ে সরাসরি ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র রাখতে হবে।

সাধারণত যেসব কাগজপত্র প্রয়োজন হবে—

  • এসএসসি পরীক্ষার নম্বরপত্র ও সার্টিফিকেটের কপি
  • এসএসসি প্রবেশপত্রের কপি
  • ২ থেকে ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি
  • অনলাইন আবেদনের কনফারমেশন পত্র
  • শিক্ষার্থী ও অভিভাবকের মুঠোফোন নম্বর

প্রতিষ্ঠানভেদে অতিরিক্ত কোনো কাগজপত্র প্রয়োজন হতে পারে। তাই সংশ্লিষ্ট কলেজ বা মাদ্রাসার ভর্তি-সংক্রান্ত নির্দেশনাও দেখে নিতে হবে।

কলেজে ভর্তি ২০ থেকে ২২ সেপ্টেম্বর

প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ২০ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কলেজে গিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভর্তি কার্যক্রম শেষ করতে হবে।

এরপর একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ২৪ সেপ্টেম্বর। পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৩ সেপ্টেম্বর দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকায় ক্লাস শুরুর তারিখ এক দিন পিছিয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

একাদশে ভর্তিতে লাগবে যেসব কাগজপত্র

বিস্তারিত কমেন্টে