বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ | ১৩ কার্তিক, ১৪৩৩ | ১৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৪:৩৯:৪৫
শিরোনাম
● মাত্র ৩ বছর বয়সে কোরআনের ৩০ পারা মুখস্থ করল ফারিহ ● ভোটার এলাকা পরিবর্তনের আবেদনের সময় বাড়াল নির্বাচন কমিশন ● বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা দলিল স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণের প্রতিশ্রুতি ● বৃহস্পতিবার টানা সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ● সাইবার হয়রানির অভিযোগে তানজিন তিশাকে আইনি নোটিশ ● মিঠাপুকুরে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ ● মিঠাপুকুরে লগি-বৈঠার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ● রাবির ১১টি আবাসিক হলে ডিপ ফ্রিজ প্রদান করল সম্মিলিত শিক্ষার্থী জোট ● বাঘাইছড়িতে নানা কর্মসূচিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ● জিপিএর দৌড় নয়, বুঝে শেখার আহ্বান আবু সাঈদ খানের ● মাত্র ৩ বছর বয়সে কোরআনের ৩০ পারা মুখস্থ করল ফারিহ ● ভোটার এলাকা পরিবর্তনের আবেদনের সময় বাড়াল নির্বাচন কমিশন ● বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা দলিল স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণের প্রতিশ্রুতি ● বৃহস্পতিবার টানা সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ● সাইবার হয়রানির অভিযোগে তানজিন তিশাকে আইনি নোটিশ ● মিঠাপুকুরে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ ● মিঠাপুকুরে লগি-বৈঠার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ● রাবির ১১টি আবাসিক হলে ডিপ ফ্রিজ প্রদান করল সম্মিলিত শিক্ষার্থী জোট ● বাঘাইছড়িতে নানা কর্মসূচিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ● জিপিএর দৌড় নয়, বুঝে শেখার আহ্বান আবু সাঈদ খানের

এনআইডি সংশোধনে কোন তথ্যের জন্য কী কাগজ লাগবে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৬
শেয়ার: mail
এনআইডি সংশোধনে কোন তথ্যের জন্য কী কাগজ লাগবে

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা ভোটার আইডি কার্ডে নাম, জন্মস্থান, বাবা-মায়ের নাম, পেশা কিংবা ঠিকানায় ভুল থাকলে তা সংশোধনের সুযোগ রয়েছে। তবে কোন তথ্য সংশোধন করতে কী কী কাগজপত্র লাগবে, তা তথ্যের ধরন অনুযায়ী ভিন্ন। প্রয়োজনীয় নথি আগে থেকেই প্রস্তুত থাকলে আবেদন প্রক্রিয়া সহজ হয়।

নাম সংশোধনে যেসব কাগজ লাগবে

নামের বানান বা আংশিক সংশোধনের ক্ষেত্রে সাধারণত নিচের নথিগুলো প্রয়োজন হতে পারে—

  • এসএসসি, জেএসসি বা পিএসসি সনদ (যা প্রযোজ্য)
  • অনলাইন জন্ম নিবন্ধন সনদ
  • পাসপোর্ট (থাকলে)
  • ড্রাইভিং লাইসেন্স (থাকলে)
  • সন্তানের জন্মসনদ বা শিক্ষাসনদ (থাকলে)
  • কাবিননামা বা বিবাহ সনদ
  • স্বামী বা স্ত্রীর এনআইডি

সম্পূর্ণ নাম পরিবর্তনের ক্ষেত্রে এসব নথির পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সম্পাদিত হলফনামাও প্রয়োজন হতে পারে। প্রয়োজনে নির্বাচন কমিশন সরেজমিনে তদন্ত করতে পারে।

বাবা-মায়ের নাম সংশোধনে প্রয়োজনীয় কাগজপত্র

বাবা বা মায়ের নামের বানান, পদবি বা সম্পূর্ণ নাম পরিবর্তনের জন্য লাগতে পারে—

  • শিক্ষাগত সনদ
  • অনলাইন জন্ম নিবন্ধন
  • বাবা-মায়ের এনআইডি
  • ভাই-বোনদের এনআইডি ও শিক্ষাসনদ
  • পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স (থাকলে)

সম্পূর্ণ নাম পরিবর্তনের ক্ষেত্রে বিদ্যুৎ বিল, করের রশিদসহ অতিরিক্ত প্রমাণপত্রও চাওয়া হতে পারে।

জন্মস্থান সংশোধনে যা লাগবে

জন্মস্থান সংশোধনের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে—

  • অনলাইন জন্ম নিবন্ধন
  • পাসপোর্ট (থাকলে)
  • স্থানীয় কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র

পেশা সংশোধনে প্রয়োজনীয় নথি

পেশা সংশোধনের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে—

  • নিয়োগপত্র (চাকরিজীবীদের ক্ষেত্রে)
  • পেশাসংক্রান্ত সনদ
  • স্থানীয় কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র

দৃশ্যমান শনাক্তকরণ চিহ্ন সংশোধন

এ তথ্য সংশোধনের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে—

  • উপজেলা নির্বাচন কর্মকর্তার প্রতিবেদন
  • মেডিকেল সনদ

রক্তের গ্রুপ সংযোজন বা সংশোধন

রক্তের গ্রুপ সংযোজন বা সংশোধনের জন্য প্রয়োজন হতে পারে—

  • রক্তের গ্রুপ পরীক্ষার রিপোর্ট

স্থায়ী বা বর্তমান ঠিকানা সংশোধনে যা লাগবে

ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে—

  • অনলাইন জন্ম নিবন্ধন
  • বিদ্যুৎ বিল
  • চৌকিদারি ট্যাক্স বা পৌর করের রশিদ
  • ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি করপোরেশনের প্রত্যয়নপত্র
  • টিআইএন, ড্রাইভিং লাইসেন্স ও পাসপোর্ট নম্বর (প্রযোজ্য ক্ষেত্রে)

উল্লেখ্য, নির্বাচন কমিশন প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত নথি চাইতে পারে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট তথ্যের সমর্থনে যত বেশি সরকারি নথি প্রস্তুত রাখা যায়, তত সহজে এনআইডি সংশোধনের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

এনআইডি সংশোধনে কোন তথ্যের জন্য কী কাগজ লাগবে

বিস্তারিত কমেন্টে