মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:৫৪:১৮
শিরোনাম
কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

মণিরামপুরে মাদকবিরোধী অভিযানে ছয়জনের কারাদণ্ড

মামুনুর রশিদ খান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি
মামুনুর রশিদ খান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৮
শেয়ার: mail
মণিরামপুরে মাদকবিরোধী অভিযানে ছয়জনের কারাদণ্ড

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যশোরের মণিরামপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয়জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে আটক আরও তিনজনের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর একজনকে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মণিরামপুর থানা চত্বরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা দেওয়া হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন।

পুলিশ জানায়, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদকদ্রব্য সেবন ও রাখার অভিযোগে ১০ জনকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর ৩৬(৫) ধারায় ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন—বাকোশপোল গ্রামের সোলেমানের ছেলে জাহাঙ্গীর (১৫ দিনের কারাদণ্ড), বালিধা গ্রামের হুমায়ুন কবির (১৫ দিন), দেলুয়াবাড়ি গ্রামের আমিন গাজীর ছেলে জামাল গাজী (৩০ দিন), একই এলাকার মৃত সোনা গাজীর ছেলে নিসার গাজী (৩০ দিন), মাঝলাউড়ী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে তানভীর শাওন (২০ দিন) এবং দেবীদাসপুর গ্রামের কেরামত সরদারের ছেলে টিটো সরদার (১৫ দিন)। প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

মণিরামপুর থানা পুলিশ জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

মণিরামপুরে মাদকবিরোধী অভিযানে ছয়জনের কারাদণ্ড

বিস্তারিত কমেন্টে