মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ | ৩০ ভাদ্র, ১৪৩৩ | ২ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ৩:০৩:০১
শিরোনাম
গত সাত মাসে দেশে ইতিহাসের সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন একাদশে ভর্তি আবেদনের ফল প্রকাশ আগামীকাল, যেভাবে দেখবেন ইয়েমেনে হামলা চালাতে ব্রিটেনের সামরিক সহায়তা চাইল সৌদি আরব মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের ও আরাফাতসহ সাতজনের মৃত্যুদণ্ড ইলিশের ভরা মৌসুমেও ভারত থেকে মাছ আমদানি, দেশে কমছে উৎপাদন চলতি মাসের শেষদিকে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিন ছুটি মিলবে যেভাবে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত এসআই জুয়েল উদ্দিন বিশ্বকাপের পর মাঠে নামছে আর্জেন্টিনা, ঘরের মাঠে খেলবে ৩ প্রীতি ম্যাচ মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড গত সাত মাসে দেশে ইতিহাসের সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন একাদশে ভর্তি আবেদনের ফল প্রকাশ আগামীকাল, যেভাবে দেখবেন ইয়েমেনে হামলা চালাতে ব্রিটেনের সামরিক সহায়তা চাইল সৌদি আরব মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের ও আরাফাতসহ সাতজনের মৃত্যুদণ্ড ইলিশের ভরা মৌসুমেও ভারত থেকে মাছ আমদানি, দেশে কমছে উৎপাদন চলতি মাসের শেষদিকে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিন ছুটি মিলবে যেভাবে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত এসআই জুয়েল উদ্দিন বিশ্বকাপের পর মাঠে নামছে আর্জেন্টিনা, ঘরের মাঠে খেলবে ৩ প্রীতি ম্যাচ মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

একাদশে ভর্তি আবেদনের ফল প্রকাশ আগামীকাল, যেভাবে দেখবেন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩১
শেয়ার: mail
একাদশে ভর্তি আবেদনের ফল প্রকাশ আগামীকাল, যেভাবে দেখবেন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম পর্যায়ের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ফল আগামীকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায় প্রকাশ করা হবে। মঙ্গলবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বোর্ড সূত্রে জানা গেছে, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য গত ২ সেপ্টেম্বর থেকে অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়ে ১৩ সেপ্টেম্বর রবিবার রাত ৮টায় সম্পন্ন হয়। নির্ধারিত ভর্তি নির্দেশিকা অনুযায়ী একজন শিক্ষার্থী সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে পছন্দক্রম দেওয়ার সুযোগ পেয়েছিল। এবার দেশজুড়ে মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছে।

প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশের পর ভর্তি নিশ্চয়নের জন্য ১৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত সময় দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো শিক্ষার্থী ভর্তি নিশ্চয়ন না করলে তার সংশ্লিষ্ট নির্বাচন ও আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী প্রথম ধাপের মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়। পরবর্তীতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে ২০ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। সব প্রক্রিয়া শেষে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস শুরু হবে।

ফল দেখার নিয়মাবলী: ১. ভর্তি বিষয়ক নির্ধারিত অফিশিয়াল ওয়েবসাইটে (xiclassadmission.gov.bd) প্রবেশ করতে হবে। ২. হোমপেজে থাকা ‘ভিউ রেজাল্ট’ (View Result) অপশনে ক্লিক করতে হবে। ৩. নির্ধারিত স্থানে প্রার্থীর এসএসসি (SSC) বা সমমানের পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ডের নাম, পাসের সাল ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে লিখতে হবে। ৪. এরপর স্ক্রিনে প্রদর্শিত ভেরিফিকেশন বা ক্যাপচা কোডটি পূরণ করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করলেই শিক্ষার্থী কোন কলেজের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন তা দেখতে পাবেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

একাদশে ভর্তি আবেদনের ফল প্রকাশ আগামীকাল, যেভাবে দেখবেন

বিস্তারিত কমেন্টে