মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৪:২৩:২৮
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন কমল অর্ধেকে

প্রিন্স মণ্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রিন্স মণ্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৭
শেয়ার: mail
যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন কমল অর্ধেকে

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যান্ত্রিক ত্রুটির কারণে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। এতে কেন্দ্রটির সামগ্রিক উৎপাদন উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়ে প্রায় অর্ধেকে নেমে এসেছে।

১৩ সেপ্টেম্বর ২০২৬, রোববার বেলা সাড়ে ১১টার দিকে দুই ইউনিটবিশিষ্ট এ কেন্দ্রের একটি ইউনিটে হঠাৎ ত্রুটি দেখা দিলে উৎপাদন বন্ধ হয়ে যায়।

বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, কারিগরি ত্রুটি দেখা দেওয়ার আগে রামপাল বিদ্যুৎকেন্দ্র থেকে ১ হাজার ১০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদিত হচ্ছিল। তবে একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ার পর উৎপাদন নেমে এসেছে ৬০০ মেগাওয়াটের নিচে। ফলে জাতীয় গ্রিডে এ কেন্দ্র থেকে সরবরাহ করা বিদ্যুতের পরিমাণও কমেছে।

রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বিষয়টি নিশ্চিত করে জানান, যান্ত্রিক ত্রুটির কারণ শনাক্ত ও মেরামতে প্রকৌশলী এবং কারিগরি দলের সদস্যরা কাজ করছেন। ত্রুটি সংশোধন করে ইউনিটটি পুনরায় পুরোদমে চালু করতে অন্তত চার দিন সময় লাগতে পারে।

তিনি আরও জানান, বিদ্যুৎকেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ কয়লা মজুত রয়েছে। কয়লা সংকটের কারণে ইউনিটটি বন্ধ হয়নি; এটি নিছকই একটি যান্ত্রিক সমস্যা।

সংশ্লিষ্টরা মনে করছেন, বড় একটি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের ইউনিট হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিড ব্যবস্থাপনায় অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে, বিশেষ করে পিক আওয়ার বা চাহিদার সময়ে। তবে কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুততম সময়ের মধ্যে ত্রুটি নিরসন করে ইউনিটটি সচল করতে জোর প্রচেষ্টা চলছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন কমল অর্ধেকে

বিস্তারিত কমেন্টে