মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:৪০:৩৪
শিরোনাম
● হানিয়া আমিরের হাতে আরবি ট্যাটুর অর্থ কী? ভক্তদের মাঝে কৌতূহল ● বিশেষ এই মুহূর্তগুলো খুব মিস করব: মেসি ● নাটোরের নলডাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন ● নাটোরে কালো জাদুর অভিযোগে তিন নারীকে জুতার মালা পরিয়ে গ্রাম প্রদক্ষিণ ● পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর পোড়া লাশ মিলল হলুদের ক্ষেতে ● পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ ● কসবায় কৃষি জমির উর্বরতা বাড়াতে ভার্মিকম্পোস্ট প্রকল্প ● পলাশবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ● শিবচরে সাবলের আঘাতে বাবা গুরুতর আহত, অভিযুক্ত ছেলে ● রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার ● হানিয়া আমিরের হাতে আরবি ট্যাটুর অর্থ কী? ভক্তদের মাঝে কৌতূহল ● বিশেষ এই মুহূর্তগুলো খুব মিস করব: মেসি ● নাটোরের নলডাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন ● নাটোরে কালো জাদুর অভিযোগে তিন নারীকে জুতার মালা পরিয়ে গ্রাম প্রদক্ষিণ ● পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর পোড়া লাশ মিলল হলুদের ক্ষেতে ● পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ ● কসবায় কৃষি জমির উর্বরতা বাড়াতে ভার্মিকম্পোস্ট প্রকল্প ● পলাশবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ● শিবচরে সাবলের আঘাতে বাবা গুরুতর আহত, অভিযুক্ত ছেলে ● রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক চাকরিচ্যুত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১১
শেয়ার: mail
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক চাকরিচ্যুত

দীর্ঘদিন ধরে কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকায় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। বরখাস্ত হওয়া শিক্ষকেরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের চাকরিচ্যুত করা হয়েছে।

রেজিস্ট্রার দপ্তর ও শিক্ষক সেল সূত্রে জানা গেছে, ওই দুই শিক্ষক দীর্ঘ সময় কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাঁদের পদ থেকে অব্যাহতি দিয়ে শূন্য পদে নতুন শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত হয়। গত ২৯ জুন অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৭৪তম সিন্ডিকেট সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক তাঁদের ১৫ কার্যদিবসের মধ্যে সশরীরে কর্মস্থলে যোগ দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে যোগ না দিলে ইউজিসির বিধান অনুসরণ করে একই অর্থবছরে নতুন শিক্ষক নিয়োগের নির্দেশনা ছিল। পরবর্তীতে নির্ধারিত ১৫ কার্যদিবস শেষ হওয়ার পরও মানবিক বিবেচনায় আরও ৩০ দিন অপেক্ষা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু এরপরও তাঁরা কোনো যোগাযোগ বা কাজে যোগদান না করায় চূড়ান্তভাবে চাকরিচ্যুত করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে ২০২২ সালের ২৮ আগস্ট পর্যন্ত সবেতন শিক্ষাছুটিতে ছিলেন। ২০২২ সালের ২৫ আগস্ট তাঁর নিয়মিত বেতন বন্ধ হলে তিনি ২০২৪ সাল পর্যন্ত বিনা বেতনে ছুটি ভোগ করেন। তবে ছুটি শেষ হওয়ার পরও তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো প্রকার অনুমোদন ছাড়া কানাডায় অবস্থান করছিলেন।

অন্যদিকে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনার নির্ধারিত ছুটির মেয়াদ শেষ হওয়ার পর তিনি অসুস্থতার কারণ দেখিয়ে ভিন্ন ক্যাটাগরিতে ছুটির আবেদন করেন। তবে বিশ্ববিদ্যালয়ের সংবিধি অনুযায়ী, এ ধরনের ছুটির আবেদন ক্যাম্পাসে এসে সশরীরে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। এছাড়া তিনি শারীরিক অসুস্থতা সংক্রান্ত প্রয়োজনীয় দাপ্তরিক কাগজপত্র বা চিকিৎসাসংক্রান্ত সনদও জমা দিতে পারেননি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক চাকরিচ্যুত

বিস্তারিত কমেন্টে