রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ | ২১ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:০৫:১৮
শিরোনাম
খুলনায় প্রথম দফায় ২৩ হাজার কৃষক পাচ্ছেন কৃষি কার্ড, বছরে মিলবে আড়াই হাজার টাকা পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী মহাকাশেও ছড়িয়ে পড়তে পারে সংঘাত: চীনা গবেষকদের সতর্কবার্তা রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে সামাজিক নিরীক্ষা অনুষ্ঠিত জনগণকে বিভ্রান্ত করতে ব্যর্থ হয়ে বিরোধীরা নতুন চক্রান্ত করছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী মিঠাপুকুরে শীতলগাড়ী উচ্চ বিদ্যালয় ও আইডিয়াল পাবলিক স্কুলকে ‘সবুজ বিদ্যালয়’ ঘোষণা নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও রেকর্ডের নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারীদের পৌনে ৫ কোটি টাকা ফেরত: ধর্মমন্ত্রী দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল নবম পে স্কেলে ৫ স্তরে বাড়ছে পেনশন, কম পেনশনধারীদের বাড়বে সর্বোচ্চ ১০০ শতাংশ খুলনায় প্রথম দফায় ২৩ হাজার কৃষক পাচ্ছেন কৃষি কার্ড, বছরে মিলবে আড়াই হাজার টাকা পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী মহাকাশেও ছড়িয়ে পড়তে পারে সংঘাত: চীনা গবেষকদের সতর্কবার্তা রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে সামাজিক নিরীক্ষা অনুষ্ঠিত জনগণকে বিভ্রান্ত করতে ব্যর্থ হয়ে বিরোধীরা নতুন চক্রান্ত করছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী মিঠাপুকুরে শীতলগাড়ী উচ্চ বিদ্যালয় ও আইডিয়াল পাবলিক স্কুলকে ‘সবুজ বিদ্যালয়’ ঘোষণা নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও রেকর্ডের নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারীদের পৌনে ৫ কোটি টাকা ফেরত: ধর্মমন্ত্রী দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল নবম পে স্কেলে ৫ স্তরে বাড়ছে পেনশন, কম পেনশনধারীদের বাড়বে সর্বোচ্চ ১০০ শতাংশ

পরবর্তী প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩২
শেয়ার: mail
পরবর্তী প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী এবং পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রাজধানীর চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের পর্যালোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

সভায় বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু ও শীতলক্ষ্যা নদী এবং এসব নদীর সঙ্গে সংযুক্ত খাল ও ড্রেনসমূহের দূষণ নিয়ন্ত্রণ, কঠিন বর্জ্য অপসারণ, পানির গুণগত মান সংরক্ষণ ও ব্যবস্থাপনা, নদীর স্বাভাবিক নাব্যতা নিশ্চিতকরণ এবং ঢাকার চারপাশের বৃত্তাকার নৌপথের টেকসই উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধানমন্ত্রী নদ-নদী রক্ষায় এ পর্যন্ত গৃহীত পরিকল্পনাগুলো কালক্ষেপণ না করে দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের কঠোর নির্দেশ দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সেবাদানকারী সংস্থাগুলোর মধ্যে কার্যকর আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় নিশ্চিত করে যৌথভাবে কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘শুধু নিজেদের বর্তমান সুবিধার জন্য নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের সুন্দর ও স্বাস্থ্যকর জীবনের স্বার্থেই আমাদের দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার ঐকান্তিক চেষ্টা করতে হবে। এজন্য কেবল সরকারি নির্দেশনা বা আইনের প্রয়োগের ওপর নির্ভর করলেই চলবে না, প্রত্যেক নাগরিককে নিজ নিজ জায়গা থেকে ব্যক্তিগত দায়িত্ববোধ নিয়ে এগিয়ে আসতে হবে।’

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

এ ছাড়া সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান, পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার (ঢাকা নৌ অঞ্চল) রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ-আল-মাকসুসসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবগণ, ঢাকা উত্তর ও দক্ষিণ, নারায়ণগঞ্জ এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশ নেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

পরবর্তী প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

বিস্তারিত কমেন্টে