রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ | ২৮ ভাদ্র, ১৪৩৩ | ৩০ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৩৫:৪০
শিরোনাম
৯/১১ হামলার আগেই ভারতে হামলার ছক কষেছিলেন লাদেন রবিউস সানির চাঁদ দেখা গেছে, ২৩ সেপ্টেম্বর পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দেওয়ার নির্দেশ ব্যারিস্টার মীর হেলালের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শিক্ষাপ্রতিষ্ঠানে মিলতে পারে টানা চার দিনের ছুটি চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার আলোচনা চলছে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সাক্ষাৎ মালয়েশিয়ার কোতারায়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২ ফারইস্ট ইসলামী লাইফের সাবেক চেয়ারম্যান নজরুল ও তাঁর স্ত্রীর ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অনুসন্ধান শুরু দুদকের ৯/১১ হামলার আগেই ভারতে হামলার ছক কষেছিলেন লাদেন রবিউস সানির চাঁদ দেখা গেছে, ২৩ সেপ্টেম্বর পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দেওয়ার নির্দেশ ব্যারিস্টার মীর হেলালের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শিক্ষাপ্রতিষ্ঠানে মিলতে পারে টানা চার দিনের ছুটি চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার আলোচনা চলছে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সাক্ষাৎ মালয়েশিয়ার কোতারায়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২ ফারইস্ট ইসলামী লাইফের সাবেক চেয়ারম্যান নজরুল ও তাঁর স্ত্রীর ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অনুসন্ধান শুরু দুদকের

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ছড়িয়েছে ছাই, প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১০
শেয়ার: mail
ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ছড়িয়েছে ছাই, প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাতের পর আকাশে বিপুল পরিমাণ ছাই ছড়িয়ে পড়ায় রাজধানী জাকার্তার প্রধান সোকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

রাজধানী থেকে ১৫০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত সক্রিয় আগ্নেয়গিরি ‘আনাক ক্রাকাতোয়া’ থেকে নির্গত ঘন ছাই আকাশপথে ছড়িয়ে পড়ার কারণে রোববার (৬ সেপ্টেম্বর) এ সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বাসস।

ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বিমান চলাচল এলাকার সর্বশেষ পর্যবেক্ষণে সোকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় আগ্নেয়গিরির ছাই ছড়িয়ে পড়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ছাইয়ের মেঘ বিমান চলাচলের নিরাপত্তার জন্য চরম ঝুঁকিপূর্ণ হওয়ায় বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, বৈরী পরিস্থিতির কারণে বিমানবন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার সময়সীমা রোববার সকাল সাড়ে ৯টা (গ্রিনিচ মান সময় ০২টা ৩০ মিনিট) পর্যন্ত বাড়ানো হয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নিরাপত্তা নিশ্চিত হওয়া সাপেক্ষে ফ্লাইট চলাচল স্বাভাবিক করা হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ছড়িয়েছে ছাই, প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ

বিস্তারিত কমেন্টে