মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:৫৪:১৪
শিরোনাম
কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত অন্তত ১০, আহত ৬

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৭
শেয়ার: mail
ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত অন্তত ১০, আহত ৬

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ইরানের পশ্চিমাঞ্চলে একটি জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।

শনিবার (৫ সেপ্টেম্বর) দেশটির হামেদান-সানান্দাজ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

সানান্দাজ শহরের গভর্নর জানান, দুর্ঘটনার পরপরই ছড়িয়ে পড়া আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে; তবে হতাহতের এই সংখ্যা আরও বাড়তে পারে।

ইরানে জ্বালানি ট্যাংকার ও যাত্রীবাহী বাসের ভয়াবহ দুর্ঘটনা নতুন নয়। দুর্বল সড়কব্যবস্থা, লক্কড়ঝক্কড় যানবাহন এবং ধারণক্ষমতার অতিরিক্ত ভারী যান চলাচলের কারণে দেশটিতে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। এর আগে ২০১৮ সালেও সানান্দাজের কাছে যাত্রী ওঠানোর জন্য দাঁড়িয়ে থাকা একটি বাসে জ্বালানি ট্যাংকারের ধাক্কায় অন্তত ১৩ জন নিহত হয়েছিলেন।

জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের তথ্য অনুযায়ী, ইরানে সড়ক দুর্ঘটনার হার বৈশ্বিক গড়ের তুলনায় প্রায় ২০ গুণ বেশি। দেশটির ভঙ্গুর সড়ক পরিস্থিতি ও অকার্যকর ট্রাফিক ব্যবস্থাপনাকে এর অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া ২০১৭ সালের মে মাসে তেহরানভিত্তিক সংবাদপত্র ‘ফাইন্যান্সিয়াল ট্রিবিউন’-এর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, ইরানে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় ২০ হাজারের বেশি মানুষ প্রাণ হারান এবং প্রায় ৮ লাখ মানুষ আহত হন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত অন্তত ১০, আহত ৬

বিস্তারিত কমেন্টে