শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ | ২০ ভাদ্র, ১৪৩৩ | ২২ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১০:২১:৪৫
শিরোনাম
ইয়েমেনের মোখা বন্দরের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র লড়াই: ৩ দিনে নিহত দেড় শতাধিক যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: নিউইয়র্ক টাইমস অভিজ্ঞতা ছাড়াই আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ: নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার লাইভ শপিংয়ে নিয়োগ বিজ্ঞপ্তি: আকর্ষণীয় বেতনে নেবে বি-টু-বি ম্যানেজার ছানি অপারেশনের পথে মুক্তিযোদ্ধা পরিচয় পেয়ে বৃদ্ধকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ইউরোপের বাইরে অভিবাসীদের রাখতে ‘রিটার্ন হাব’ স্থাপনে একমত ৫ দেশ ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৬ এসিল্যান্ডকে একযোগে বিভিন্ন বিভাগে ন্যস্ত গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ, দর-কষাকষির হাতিয়ার নয়: চীন নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও খতিয়ানে অন্তর্ভুক্তির নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের এআই দিয়ে বিকৃত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগ: বম্বে হাইকোর্টে শিল্পা শেঠি ইয়েমেনের মোখা বন্দরের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র লড়াই: ৩ দিনে নিহত দেড় শতাধিক যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: নিউইয়র্ক টাইমস অভিজ্ঞতা ছাড়াই আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ: নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার লাইভ শপিংয়ে নিয়োগ বিজ্ঞপ্তি: আকর্ষণীয় বেতনে নেবে বি-টু-বি ম্যানেজার ছানি অপারেশনের পথে মুক্তিযোদ্ধা পরিচয় পেয়ে বৃদ্ধকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ইউরোপের বাইরে অভিবাসীদের রাখতে ‘রিটার্ন হাব’ স্থাপনে একমত ৫ দেশ ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৬ এসিল্যান্ডকে একযোগে বিভিন্ন বিভাগে ন্যস্ত গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ, দর-কষাকষির হাতিয়ার নয়: চীন নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও খতিয়ানে অন্তর্ভুক্তির নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের এআই দিয়ে বিকৃত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগ: বম্বে হাইকোর্টে শিল্পা শেঠি

শাবনূরকে বিয়ের গুঞ্জন নিয়ে যা বলেছিলেন চিত্রনায়ক সালমান শাহ

অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৩
শেয়ার: mail
শাবনূরকে বিয়ের গুঞ্জন নিয়ে যা বলেছিলেন চিত্রনায়ক সালমান শাহ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সফল ও জনপ্রিয় রোমান্টিক জুটি সালমান শাহ ও শাবনূর। নব্বইয়ের দশকে রূপালি পর্দায় তাঁদের রসায়ন দর্শকের হৃদয় যেমন জয় করেছিল, তেমনি বাস্তব জীবনেও এই জুটিকে কেন্দ্র করে ছড়িয়েছিল নানা মুখরোচক গুঞ্জন। এমনকি কয়েকটি সাপ্তাহিক পত্রিকায় ‘শাবনূরকে বিয়ে করেছেন সালমান শাহ’—এমন খবরও ফলাও করে প্রকাশিত হয়।

সেই সময় তীব্র গুঞ্জনের মুখে এক আলোচিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে অবস্থান পরিষ্কার করেছিলেন স্বয়ং সালমান শাহ। পাশে বসে ছেলের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছিলেন তাঁর বাবা এ কিউ চৌধুরীও।

১৯৯৬ সালের ১৯ জুলাই ঢাকার একটি রেস্তোরাঁয় ওই সংবাদ সম্মেলনের আয়োজন করেন সালমান শাহ। মূলত বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির সাময়িক নিষেধাজ্ঞা এবং নিজের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে প্রকৃত সত্য তুলে ধরতেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাবনূরের সঙ্গে বিয়ের গুঞ্জন নিয়ে সরাসরি কথা বলেন এই সুপারস্টার।

সংবাদ সম্মেলনে সালমান শাহ জানান, কয়েকটি সাপ্তাহিক পত্রিকায় তাঁর ও শাবনূরের বিয়ের ভিত্তিহীন গুজব উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে। খবরটি পুরোপুরি উড়িয়ে দিয়ে তিনি বলেন, শাবনূরকে তিনি সবসময় ছোট বোনের মতো স্নেহ করেন। একই সঙ্গে নিজের বৈবাহিক জীবনের অবস্থান স্পষ্ট করে জানান, তিনি একজন বিবাহিত পুরুষ।

সংবাদ সম্মেলনে ছেলের বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করে শাবনূরকে নিয়ে ছড়ানো গুঞ্জন প্রসঙ্গে সালমান শাহর বাবা এ কিউ চৌধুরী বলেন, ‘আমি আমার সন্তানকে জানি। শাবনূরকেও আমি চিনি। সালমান এ কাজ করতেই পারে না। নিশ্চয়ই কেউ ওর বিরুদ্ধে চক্রান্তে নেমেছে।’ তিনি বিশ্বাস করতেন, সালমানের বিরুদ্ধে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

উল্লেখ্য, এর আগে ১৯৯৬ সালের এপ্রিল মাসে প্রযোজক সমিতি সালমান শাহকে দুই সপ্তাহের জন্য এফডিসিতে নিষিদ্ধ করেছিল। ‘আগে জানলে টাকা দিয়ে পুরস্কার কিনতাম’—একটি জাতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্ষোভ প্রকাশ করে দেওয়া এমন মন্তব্যের জের ধরেই প্রযোজক সমিতি তাঁর ওপর ওই নিষেধাজ্ঞা জারি করেছিল।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

শাবনূরকে বিয়ের গুঞ্জন নিয়ে যা বলেছিলেন চিত্রনায়ক সালমান শাহ

বিস্তারিত কমেন্টে