সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ | ২৬ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:১৪:৩৯
শিরোনাম
● সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা ● ইউরোপে জনশক্তি পাঠাতে মাহ্দী আমিনের সঙ্গে ইইউর সাক্ষাৎ ● নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২০ অক্টোবর ● আকর্ষণীয় বেতনে নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস ● নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫ ● পাবিপ্রবিতে পাখিদের নিরাপদ আবাসস্থল তৈরি করলেন ছাত্রদলের দুই নেতা ● গাইবান্ধায় সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ, বাবার দাফন আটকে দিলেন মেয়ে ● মিঠাপুকুর থানা ও চৌকিদারি প্যারেড পরিদর্শন করলেন রংপুরের পুলিশ সুপার ● দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● চাটমোহরে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন ● সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা ● ইউরোপে জনশক্তি পাঠাতে মাহ্দী আমিনের সঙ্গে ইইউর সাক্ষাৎ ● নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২০ অক্টোবর ● আকর্ষণীয় বেতনে নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস ● নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫ ● পাবিপ্রবিতে পাখিদের নিরাপদ আবাসস্থল তৈরি করলেন ছাত্রদলের দুই নেতা ● গাইবান্ধায় সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ, বাবার দাফন আটকে দিলেন মেয়ে ● মিঠাপুকুর থানা ও চৌকিদারি প্যারেড পরিদর্শন করলেন রংপুরের পুলিশ সুপার ● দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● চাটমোহরে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন

উল্টোপথে চলায় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রীর গাড়িতে ট্রাফিক পুলিশের মামলা ও জরিমানা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৬
শেয়ার: mail
উল্টোপথে চলায় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রীর গাড়িতে ট্রাফিক পুলিশের মামলা ও জরিমানা

রাজধানীর সার্কিট হাউস রোডে উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের পতাকাবাহী গাড়ির চালকের বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক পুলিশ। একই সঙ্গে দুটি মামলায় চালককে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা ৮ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ট্রাফিক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে মন্ত্রীর একটি পতাকাবাহী রেঞ্জ রোভার গাড়ি (ঢাকা মেট্রো-ঘ-১৮-২১২৫) সার্কিট হাউস রোডের উল্টোপথ দিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিল। এ সময় সড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরা গাড়িটির গতিরোধ করেন। ঘটনার সময় গাড়িতে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

পুলিশের ভাষ্য, উল্টোপথে গাড়ি চালানো ঢাকা মেট্রোপলিটন পুলিশ আইনের সুস্পষ্ট লঙ্ঘন। আইন অমান্য ও বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে চালক আরিফ হোসেনের বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করা হয় এবং প্রতিটিতে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

পুলিশ আরও জানায়, মন্ত্রীর গাড়িটি যখন উল্টোপথে চলছিল, ঠিক সেই সময়ে পাশের নিয়মিত সড়ক দিয়ে ট্রাফিক আইন মেনে প্রধানমন্ত্রীর গাড়িবহর সচিবালয়ের দিকে যাচ্ছিল।

ট্রাফিক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যেখানে সরকারপ্রধান নিজে ট্রাফিক আইন মেনে চলছেন, সেখানে আইন সবার জন্য সমান—এই বার্তাটি নিশ্চিত করাই পুলিশের দায়িত্ব। উল্টোপথে চলা কোনো মন্ত্রী বা সচিবের গাড়ির ক্ষেত্রে এ পদক্ষেপ দেশের শীর্ষ কর্মকর্তাদের জন্য একটি কঠোর বার্তা হিসেবে বিবেচিত হবে।

তিনি দাবি করেন, বাংলাদেশে উল্টোপথে চলার কারণে কোনো দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে সরাসরি মামলা ও জরিমানা করার ঘটনা এটিই প্রথম। অতীতে যানজট এড়াতে মন্ত্রীদের উল্টোপথে চলার খবর সামনে এলেও মামলা হওয়ার নজির দেখা যায়নি।

এদিকে মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে ট্রাফিক পুলিশের মামলা ও জরিমানার ঘটনাটি বৃহস্পতিবার দিনভর সচিবালয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

উল্টোপথে চলায় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রীর গাড়িতে ট্রাফিক পুলিশের মামলা ও জরিমানা

বিস্তারিত কমেন্টে