মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ২:২৮:২৩
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

এআই আইন প্রণয়নে বিশেষজ্ঞদের সুপারিশ নেওয়া হবে: আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫২
শেয়ার: mail
এআই আইন প্রণয়নে বিশেষজ্ঞদের সুপারিশ নেওয়া হবে: আইনমন্ত্রী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত আইন প্রণয়নে বিশেষজ্ঞদের সুচিন্তিত সুপারিশ ও মতামত প্রয়োজন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে খসড়ায় প্রয়োজনীয় সংযোজন-বিয়োজন সম্পন্ন করে চূড়ান্ত খসড়া বিল আকারে জাতীয় সংসদে উত্থাপন করা হবে।

বুধবার (০২ সেপ্টেম্বর) রাজধানীর নিমতলীতে এশিয়াটিক সোসাইটি আয়োজিত ‘এআই গভর্নেন্স সামার স্কুল’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, কালের বিবর্তনে যুগে যুগে আইনের গতিপথ পরিবর্তিত হয়েছে। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার বহুমুখী ব্যবহার যেমন নতুন দিগন্তের উন্মোচন করেছে, তেমনি এটি বড় একটি চ্যালেঞ্জ হিসেবেও দাঁড়িয়েছে। প্রযুক্তির এই অগ্রযাত্রায় এর সম্ভাব্য অপব্যবহার যাতে কোনোভাবেই না ঘটে, সেদিকে বিশেষ নজর রাখতে হবে।

আদালতের বিচারিক কার্যক্রমে এআই ব্যবহারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিচারকরা রায় পর্যালোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিতে পারেন। তবে মামলার সাক্ষ্যপ্রমাণ, মূল তথ্য ও নথিপত্রের সঙ্গে এআই দ্বারা প্রস্তুতকৃত তথ্য নিখুঁতভাবে যাচাই করতে হবে। কোনো অবস্থাতেই বিচারিক প্রক্রিয়ায় এআইয়ের ওপর পুরোপুরি নির্ভরশীল হওয়া যাবে না।

প্রযুক্তির সঠিক ব্যবহারের পাশাপাশি এর অপব্যবহার রোধে আইনি সুরক্ষার কাঠামো মজবুত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

এআই আইন প্রণয়নে বিশেষজ্ঞদের সুপারিশ নেওয়া হবে: আইনমন্ত্রী

বিস্তারিত কমেন্টে