শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ | ২২ কার্তিক, ১৪৩৩ | ২৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:১৫:৪৪
শিরোনাম
● তেজগাঁও কলেজের শিক্ষার্থী জিলানের ক্যান্সার চিকিৎসায় সহযোগিতা কামনা ● জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় ৭ নভেম্বরের চেতনা গুরুত্বপূর্ণ: বেরোবি উপাচার্য ● পাবিপ্রবি শিক্ষার্থীদের অংশগ্রহণে ঈশ্বরদীতে বাংলাদেশ ন্যাশনাল ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত ● সেনাবাহিনী ও জনতা ঐক্যবদ্ধ হলে দেশের গতিপথ পরিবর্তন সম্ভব: নজরুল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ● ইউজিসির যে চিঠি ঘিরে বেরোবিতে ভিসির সামনে কর্মকর্তাদের দুই পক্ষের মারামারি ● লালপুরে ২ গ্রাম হেরোইনসহ ‘কল্লা’ আটক ● রুহিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● হাবিপ্রবিতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ● মাটিরাঙ্গায় আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ● বাউয়েটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ● তেজগাঁও কলেজের শিক্ষার্থী জিলানের ক্যান্সার চিকিৎসায় সহযোগিতা কামনা ● জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় ৭ নভেম্বরের চেতনা গুরুত্বপূর্ণ: বেরোবি উপাচার্য ● পাবিপ্রবি শিক্ষার্থীদের অংশগ্রহণে ঈশ্বরদীতে বাংলাদেশ ন্যাশনাল ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত ● সেনাবাহিনী ও জনতা ঐক্যবদ্ধ হলে দেশের গতিপথ পরিবর্তন সম্ভব: নজরুল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ● ইউজিসির যে চিঠি ঘিরে বেরোবিতে ভিসির সামনে কর্মকর্তাদের দুই পক্ষের মারামারি ● লালপুরে ২ গ্রাম হেরোইনসহ ‘কল্লা’ আটক ● রুহিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● হাবিপ্রবিতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ● মাটিরাঙ্গায় আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ● বাউয়েটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

মোঃ মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি
মোঃ মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১১:২৫
শেয়ার: mail
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৫৯ হাজার ৬৮০ টাকা।

বিজিবি সূত্র জানায়, রবিবার (৩০ আগস্ট) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীন বেনাপোল আইসিপি (আন্তর্জাতিক চেকপোস্ট) ও আমড়াখালি চেকপোস্ট ক্যাম্পের সদস্যরা সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালান। অভিযানকালে ভারত থেকে অবৈধ পথে আনা ১১২ পিস শাড়ি, ৯৭ কেজি ফুচকা, ৩ কেজি কিশমিশ, আড়াই কেজি জিরা, ৪৭টি চকলেট, ৪৪৩ পিস বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রীসহ সোনপাপড়ি, চাটনি ও পেস্তাবাদাম জব্দ করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি পণ্য পাচার রোধে বিজিবির কঠোর গোয়েন্দা নজরদারি এবং বিশেষ আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হয়েছে। দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৩১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

বিস্তারিত কমেন্টে